“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সাদা সোহাগিনী ফকির সাধে কেউ কি হয়
সাদা সোহাগিনী ফকির সাধে কেউ কি হয়
  • Sub Title: তবে কেন কেহ কেহ বেদাত সেদাত কয়

সাদা সোহাগিনী ফকির সাধে কি হয়।
তবে কেন কেহ কেহ বেদাত সেদাত কয়।।

যাঁর নাম সাধি সেই তো জ্ঞান
যমন কোরানেতে পড়ে এলহাম
তা নইলে কি হাদিস কোরান
পড়তে এত রাগরাগিনী দেয়।।

সৎ গান যদি বেদাত হতো
তবে কি সুরে ফেরেস্তারা গাইতো
চেয়ে দেখো মেরাজের পথ
সুরেতে আহ্বান জানায়।।

আধ খ্যামটি পোন বাঙালি ভাই
গানের ভাব না বুঝে গোলমাল বাঁধায়
গানের ভাব বিশেষ ফল দিবেন গো সাঁই
লালন ফকির কয়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

যোগী হে, কে তুমি হৃদি-আসনে
যোগী হে, কে তুমি হৃদি-আসনে

যোগী হে, কে তুমি হৃদি-আসনে

  • Sub Title: বিভূতিভূষিত শুভ্র দেহ নাচিছ দিক্-বসনে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন