“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আত্মতত্ত্ব না জানিলে ভজন হবে না
আত্মতত্ত্ব না জানিলে ভজন হবে না
  • Sub Title: পড়িব গোলে

আত্মতত্ত্ব না জানিলে ভজন হবে না
পড়িব গোলে ।।

আগে জান গা কালুল্লা, আনাল হক আল্লা
যারে মানুষ বলে ;
পড়ে ভূত এবার হোস্ নে মন আমার
একবার দেখ না প্রেমনয়ন খুলে ।।

আপনি সাঁই ফকির আপনি ফিকির
ও সে লীলার ছলে ;
আপনার আপনি, ভুলে সে রব্বানী
আপনি ভাসে আপন প্রেম-জলে ।।

লা-ইলাহা তন ইল্লাল্লা জীবন
আছে প্রেমযুগলে;
লালন ফকির কয়, যাবি মন কোথায়
আপনার আপনি ভুলে ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পুর্ব দিকে চেয়ে দেখ
পুর্ব দিকে চেয়ে দেখ

পুর্ব দিকে চেয়ে দেখ

  • Sub Title: জয় রাধিকা জাগো শ্যামের মনমোহিনী
ধন্য রে রূপ সনাতন জগৎমাঝে
ধন্য রে রূপ সনাতন জগৎমাঝে

ধন্য রে রূপ সনাতন জগৎমাঝে

  • Sub Title: উজিরানা ছাড়িয়ে সে না ডোর-কোপিন সার করেছে
চিরদিন জল সেঁচে আর
চিরদিন জল সেঁচে আর

চিরদিন জল সেঁচে আর

  • Sub Title: জল মানে না এই ভাঙ্গা নায়
দোপাটি লো, লো করবী
দোপাটি লো, লো করবী

দোপাটি লো, লো করবী

  • Sub Title: রঙের পাগল রূপ-পিয়াসী সেই ভালো আমার কাছে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন