“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কী আইন আনিল নবি
কী আইন আনিল নবি
  • Sub Title: রেজাবন্দি সালাত জাকাত

কী আইন আনিল নবি সকলের শেষে।
রেজাবন্দি সালাত জাকাত
পূর্বে তো জাহের আছে।।

ইশা মুসা দাউদ নবি
বেনামাজী নহে কভি
শেরেক বেদাত তখনো ছিলো
নবি কি জানালো এনে।।

ইঞ্জিল তৌরাত জল্লুর কেতাব
বাতিল হলো কিসের অভাব
নবি-পয়গম্বর কি খাস
ভেবে আমি পাইনে দিশে।।

ফোরকানের দরজা ভারি
কিসে হলো বুঝতে নারি
অবোধ লালন তাই না বুঝে
বিচারে গোল বাঁধাইয়েছে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমার মন করে আকুল
আমার মন করে আকুল

আমার মন করে আকুল

  • Sub Title: আমার প্রাণ করে আকুল
সুজন বন্ধু রে
সুজন বন্ধু রে

সুজন বন্ধু রে

  • Sub Title: পাশরিলা বলো কোন পরানে
আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো
আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো

আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো

  • Sub Title: যেন মেঘরাগিণীরচিত কী সুর দুলালো কর্ণমূলে
দুপুর বেলাতে একলা পথে
দুপুর বেলাতে একলা পথে

দুপুর বেলাতে একলা পথে

  • Sub Title: ও কে হেলিয়া দুলিয়া চলিয়া যায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন