খোদার বান্দা নবির উম্মত হওয়া যায় যাতে।
নবির তরিক ন্যায় উম্মত জাহেরায় পুসিদাতে।।ধর্ম পর্দায় বান্দা জাহেরায়
খোদার হুকুম ফরজ আদায়
দেখ পঞ্চবেনাতে।
তলবে দুনিয়া তলবে আজলায়
দুই তলব তাতে।।বান্দার মর্ম পুসিদাতে রয়
বান্দার দেল খোদার আরশ হয়
দেখ কালামউল্লাতে।
আরশ ছাড়া খোদা তিলার্ধ নয়
রয় তালেবুল মাওলাতে।।আকার বান্দা সাকাররূপ খোদা
আকারসাকার মিলে হয় দেখা
নিরাকারেতে।
অনন্তরূপ আকার, একরূপ সাকার
রয় সর্ব ঘটেতে।।বান্দার রূপ খোদ খোদা হয়
আল্লা আদম বান্দাতে রয়
পাক পাঞ্জাতন যাতে।
ভেদ জেনে বান্দার, লালন দেয় সেজদা
খোদার রূপেতে।।
খোদার বান্দা নবির উম্মত হওয়া যায় যাতে
- Sub Title: নবির তরিক ন্যায় উম্মত জাহেরায় পুসিদাতে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 157
লালন গীতি এর নতুন প্রবন্ধ
কবে সাধুর চরণ ধূলি মোর লাগবে গাঁয়
- Sub Title: কবে সাধুর চরণ ধূলি মোর লাগবে গাঁয়
কে আজ কোপীন পরালে তোরে
- Sub Title: তার কি দয়ামায়া কিছুই নাই অন্তরে
মানুষের করণ সেকি সাধারণ জানে রসিক যারা
- Sub Title: টলে জীব বিবাগী , অটল ঈশ্বর রাগী সেও
সহজ আলক নবি
- Sub Title: দেহের ভিতর চৌদ্দ ভুবন
গুরুর ভাব রাখা হইল রে আমার বিষয় দায়
- Sub Title: আমি ধরতে চাই সত্য জেনে, ও আমি আমার নয়
দেখ না রে মন পুনর্জন্ম কোথা হতে হয়
- Sub Title: মরে যদি ফিরে আসে স্বর্গনরক কে বা পায়
তিন পাগলে হলো মেলা নদে এসে
- Sub Title: তোরা কেউ যাস নে ও পাগলের কাছে
কেন সময় বুঝে বাঁধাল বাঁধলে না
- Sub Title: জল শুকাবে মীন পালাবে
ময়ূররূপে কে গাছের পরে
- Sub Title: দুই ঠোঁটে তছবি জপ করে
জীব মলে জীব যায় কোনখানে
- Sub Title: ঈশ্বরের ঘরবাড়ি যদি নাই দেহভুবনে
স্বরূপ রূপে নয়ন দেরে
- Sub Title: দেখবি সে রূপের রূপ
দয়াল নিতাই কারো ফেলে যাবে না
- Sub Title: ধরো চরণ ছেড়ো না
বাংলা
English