“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কি বলিস গো তোরা আজ আমারে
কি বলিস গো তোরা আজ আমারে
  • Sub Title: চাঁদ গৌরাঙ্গ ভুজঙ্গ ফণী

কী বলিস্‌ গো তোরা আজ আমারে।
চাঁদ গৌরাঙ্গ ভুজঙ্গ ফণী
দংশিল যাঁর হৃদয়ের মাঝারে।।

গৌররূপের কালে যারে দংশায়
সে বিষ কি ওঝাতে পায়
বিষ ক্ষণেক নাই ক্ষণেক পাওয়া যায়
ধন্বন্তরী ওঝা যায়রে ফিরে।।

ভুলবো না ভুলবো না বলি
কটাক্ষেতে অমনি ভুলি
জ্ঞানপবন যায় সকলি
ব্রহ্মমন্ত্রে ঝাড়িলে না সারে।।

যদি মেলে রসিক সুজন
রসিকজনার জুড়ায় জীবন
বিনয় করে বলছে লালন
অরসিকের কথায় দুঃখ ধরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

চল্ চল্ চল্
চল্ চল্ চল্

চল্ চল্ চল্

  • Sub Title: ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল
তুই মোরে করিলে উদাসী
তুই মোরে করিলে উদাসী

তুই মোরে করিলে উদাসী

  • Sub Title: তোমোয় ভালবাসি সোনা বন্ধুরে- ধুয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন