“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মায়েরে ভজিলে হয় সে বাপের ঠিকানা
মায়েরে ভজিলে হয় সে বাপের ঠিকানা
  • Sub Title: নিগম বিচারে সত্য গেল তাই জানা

মায়েরে ভজিলে হয় সে বাপের ঠিকানা।
নিগম বিচারে সত্য গেল তাই জানা।।

পুরুষ পরওয়ার দিগার
অঙ্গে ছিল প্রকৃতি তার
প্রকৃতি প্রকৃতি সংসার
সৃষ্টি সবজনা।।

নিগম খবর নাহি জেনে
কে বা সে মায়েরে চেনে
যাহার দিন দুনিয়ার
দিলেন রব্বানা।।

ডিম্বু মধ্যে কেবা ছিল
বের হয়ে কারে দেখিল
লালন কয় সে ভেদ যে পেলো
ঘুচলো দিনকানা।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

দিল্লি লাহোর
দিল্লি লাহোর

দিল্লি লাহোর

  • Sub Title: কে কথা কয় রে দেখা দেয় না
 সে ভাব উদয় না হলে
সে ভাব উদয় না হলে

সে ভাব উদয় না হলে

  • Sub Title: কে পাবে সে অধর চাঁদের বারাম

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন