“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শুদ্ধপ্রেমের প্রেমিক মানুষ যে জন হয়
শুদ্ধপ্রেমের প্রেমিক মানুষ যে জন হয়
  • Sub Title: মুখে কথা কউক বা না কউক

শুদ্ধপ্রেমের প্রেমিক মানুষ যে জন হয়।
মুখে কথা কউক বা না কউক
নয়ন দেখলে চেনা যায়।।

রূপে নয়ন করে খাঁটি
ভুলে যায় সে নামমন্ত্রটি
চিত্রগুপ্ত পাপপুণ্যটি
তাঁর কী লিখবেন খাতায়।।

মণিহারা ফণি যমন
প্রেম রসিকের দুটি নয়ন
কি করতে কি করে সে জন
অন্ত নাহি বোঝা যায়।।

সিরাজ সাঁই কয় বারে বারে
শোনরে লালন বলি তোরে
মদনরসে বেড়াও ঘুরে
সে ভাব তোমার কই দাঁড়ায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

গরিব নেওয়াজ নামটি
গরিব নেওয়াজ নামটি

গরিব নেওয়াজ নামটি

  • Sub Title: দয়াল খাজা মইনউদ্দিন
কে তাহারে চিনতে পারে
কে তাহারে চিনতে পারে

কে তাহারে চিনতে পারে

  • Sub Title: এসে মদীনায় তরিক জানায় এ সংসারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন