“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

অন্ধকারের আগে ছিল সাঁই রাগে
অন্ধকারের আগে ছিল সাঁই রাগে
  • Sub Title: আলকারেতে ছিল আলের উপর

অন্ধকারের আগে ছিল সাঁই রাগে
আলকারেতে ছিল আলের উপর।
ঝরেছিল একবিন্দু হইল গম্ভির সিন্ধু

ভাসিল দীনবন্ধু নয় লাখ বৎসর।।

অন্ধকার ধন্দকার নিরাকার কুওকার
তার পরে হল হুহুংকার
হুহুংকারের শব্দ হল,ফেনা রূপ হয়ে গেল
নীর-গম্ভীরে সাঁই ভাসলেন নিরন্তর।।

হুহুংকারে ঝংকার মেরে দীপ্তকার হয় তারপরে
ধন্ধ দোরে ছিলেন পরওয়ার
ছিলেন সাঁই রাগের পরে, সুরাগে আশ্রয় করে
তখন কুদরতিতে করিল নিহার।।

যখন কুওকারে কুও ঝরে বাম অঙ্গ ঘষণ করে
তাইতে হইল মেঘের আকার
মেয়ের রক্ত বিচে শক্ত হল, ডিম্বু তুলে কোলে নিল
ফকির লালন বলে লীলা চমৎকার।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

লীলা দেখে লাগে ভয়
লীলা দেখে লাগে ভয়

লীলা দেখে লাগে ভয়

  • Sub Title: নৌকার উপর গঙ্গা বোঝায় ডাঙ্গায় বয়ে যায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন