“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ফকির হলি রে নিমাই কীসের দুঃখে
ফকির হলি রে নিমাই কীসের দুঃখে
  • Sub Title: খাবি দাবি নাচবি গাবি দেখবো চোখে

ফকির হলি রে নিমাই কীসের দুঃখে।
খাবি দাবি নাচবি গাবি দেখবো চোখে।।

একা পুত্র তুই রে নিমাই
অভাগীর তো আর কেহ নাই
তোর বিনে আর জীবন জুড়াই
কারে দেখে।।

যে আশা মনে ছিল
সকলি নৈরাশ হল
কে তোরে কোপিন পরাল
মায়া ত্যাগে।।

শুনে শচীমাতার রোদন
অধৈর্য হয় দেবতাগণ
লালন বলে কী কঠিন মন
নিমাই রাখে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 ঘরে বাস করি সে ঘরের খবর নাই
ঘরে বাস করি সে ঘরের খবর নাই

ঘরে বাস করি সে ঘরের খবর নাই

  • Sub Title: চার যুগে ঘর চাবি আঁটা ছোড়ান পরের ঠাঁই
ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না
ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না

ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না

  • Sub Title: আমি রাই অপেক্ষায় বসে আছি হাতে নিয়ে মোহন বাঁশি রাই এলো না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন