“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

উব্দগাছে ফুল ফুটেছে প্রেমনদীর ঘাটে
উব্দগাছে ফুল ফুটেছে প্রেমনদীর ঘাটে
  • Sub Title: গাছের ডালপালা খালি

উব্দগাছে ফুল ফুটেছে প্রেমনদীর ঘাটে।
গাছের ডালপালা খালি
রয়েছে ভিতরে ফুল ফোটে।।

বারো মাসে বারো ফুল ধরে
কতো ফুল তার যাচ্ছে ঝরে
ও সুগন্ধি বারি পেলে
ফুলের মোহর আঁটে।।

তিন রতি আঠারো তিলে
ফুলের মোহর তাই গঠে
ফল বাহির হয়ে গাছের রস চুষে
মানুষ রাহ্মস বটে।।

দরবেশ সিরাজ সাঁইয়ের বচন
শোনরে অবোধ লালন
তুই ছিলি কোথায় এলি হেথায়
আবার যাবি কার নিকটে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

ভবে আশেক যার লজ্জা কী তাঁর
ভবে আশেক যার লজ্জা কী তাঁর

ভবে আশেক যার লজ্জা কী তাঁর

  • Sub Title: সে খোঁজে দীনবন্ধুরে, সে খোঁজে প্রাণবন্ধুরে
চেনে না যশোদা রাণী
চেনে না যশোদা রাণী

চেনে না যশোদা রাণী

  • Sub Title: গোপাল কি সামান্য ছেলে
আপন মনে যাহার গরল মাখা থাকে
আপন মনে যাহার গরল মাখা থাকে

আপন মনে যাহার গরল মাখা থাকে

  • Sub Title: যেখানে যায় সুধার আশে সেথা গরল দেখে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন