“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বোঝালে বোঝে না মনরায়
বোঝালে বোঝে না মনরায়
  • Sub Title: আইনমত নিরিখ দিতে বেজার হয়

বোঝালে বোঝে না মনরায়।
আইনমত নিরিখ দিতে বেজার হয়।।

যা বলিয়ে ভবে আসা
হলো না তার রতিমাসা
কুসঙ্গে উঠাবসা
তাইতে মনের মূল হারায়।।

নিষ্কামী নির্বিকার হয়ে
যে থাকবে সেই চরণ চেয়ে
শ্রীরূপ এসে তারে লয়ে
যাবে রূপের দ্বারায়।।

না হলে শ্রীরূপের গত
না জানলে রসরতির তত্ত্ব
লালন সাঁইয়ের আইন মত
তবে নিরিখ কিসে যায়।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সেই কালা চাঁদ নদে এসেছে
সেই কালা চাঁদ নদে এসেছে

সেই কালা চাঁদ নদে এসেছে

  • Sub Title: ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
আমার ঘর খানায় কে বিরাজ করে
আমার ঘর খানায় কে বিরাজ করে

আমার ঘর খানায় কে বিরাজ করে

  • Sub Title: জনম ভরে একদিনও তারে দেখলাম না রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন