আমি কোথায় ছিলাম আবার কোথায় এলাম ভাবি তাই ।
একবার এসে এই ফল আমার জানি আবার ফিরে কোথা যাই ।।বেদ-পুরাণে শুনি সদাই
কীর্তিকর্মা আছে একজন জগৎময়
আমি না জানি তার বাড়ি কোথায়
আমি কী সাধনে তারে পাই ।।যাদের সঙ্গে করি কারবার
তারাই সব বিবাগী আবার হলো রে আমার
লুটলো রে এই সাধুর ভান্ডার
আমায় ঘিরে ঊনপঞ্চাশ বাই ।।কেবা আমার আমি বা কার
মিছে ধন্ধবাজি এ ভবসংসার
অধীন লালন বলে হ’লাম অপার
আমার সাথের সাথী কেহ নাই ।।
আমি কোথায় ছিলাম আবার কোথায় এলাম ভাবি তাই
- Sub Title: একবার এসে এই ফল আমার জানি আবার ফিরে কোথা যাই
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 310
লালন গীতি এর নতুন প্রবন্ধ
মুরশিদের মহৎ গুণ লেনা বুঝে
- Sub Title: যাহার কদম বিনে ধরম করম মিছে
কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে
- Sub Title: রাধা-কান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে
এমন মানব জনম আর কি হবে
- Sub Title: মন যা করো ত্বরায় করো এই ভবে
যার নাম আলেক মানুষ আলেকে রয়
- Sub Title: শুদ্ধ প্রেম রসিক বিনে কে তারে পায়
হীরা মানিক জহুরা কোটিময়
- Sub Title: সে চাঁদ লক্ষ যোজন ফাঁকে রয়
আপন মনে যাহার গরল মাখা থাকে
- Sub Title: যেখানে যায় সুধার আশে সেথা গরল দেখে
ঘরে বাস করি সে ঘরের খবর নাই
- Sub Title: চার যুগে ঘর চাবি আঁটা ছোড়ান পরের ঠাঁই
লীলা দেখে লাগে ভয়
- Sub Title: নৌকার উপর গঙ্গা বোঝায় ডাঙ্গায় বয়ে যায়
সোনার মান গেল রে ভাই
- Sub Title: বেঙ্গা এক পিতলের কাছে
তুমি তো গুরু স্বরূপের অধীন
- Sub Title: আমি ছিলাম সুখে ঊর্ধ্ব দেশে
মন আমার গেল জানা
- Sub Title: কারো রবে না এ ধন জীবন যৌবন
নবী বাতুনেতে হয় অচিন
- Sub Title: নূর তাজেল্লা কাঁদেরে যেদিন
বাংলা
English