মন আমার গেল জানা
কারো রবে না এ ধন জীবন যৌবন
তবে রে কেন এত বাসনা।একবার সবুরের দেশে বয় দেখি দম কসে
উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা।।যে করিল কালার চরণের আশা
জান না রে মন তার কি দুর্দশা
ভক্ত বলি রাজা ছিল, সর্বস্ব ধন নিল
বামুন রূপে প্রভু করে ছলনা।।প্রহ্লাদ চরিত্র দেখ চিত্রধামে
কত কষ্ট পেল সেহি কৃষ্ণনামে
তারে জলেতে ডুবাইল, অগ্নিতে পুড়াইল
তবু না ছাড়িল শ্রীনাম সাধনা।।কর্ণরাজা ভবে বড়দাতা ছিল
অতিথি রূপে তাহার সবংশে নাশিল
তবু কর্ণ অনুরাগী, না হইল শোগী
অতিথির মন করেন সান্ত্বনা।।রামের ভক্ত লক্ষ্মণ ছিল সর্বকালে
শক্তিশেল হানিল তাহার বক্ষস্থলে
তবু রামচন্দ্রের প্রতি, লক্ষণ ভুলিল ভক্তি
লালন বলে কর এ বিবেচনা।।
মন আমার গেল জানা
- Sub Title: কারো রবে না এ ধন জীবন যৌবন
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 5284
লালন গীতি এর নতুন প্রবন্ধ
গোল করো না গোল করো না ওগো নাগরী
- Sub Title: দেখ দেখি ঠাওরে দেখি
যদি ফানার ফিকির জানা যায়
- Sub Title: যায়
রসিক নাম ধরিয়ে মনা
- Sub Title: বেড়াও রে জগৎ মাতিয়ে
কাজ কি আমার এ ছার কুলে
- Sub Title: আমার যদি গৌরাদ মেলে
আমার মন যারে চায়, তারে কি কোথায় পাই
- Sub Title: ও মনেরে কি দিয়ে বুঝাই
মন বিবাগী বাগ মানে না রে
- Sub Title: যাতে অপমৃত্যু হবে তাই সদায় করে
রসুল যিনি নয়গো তিনি আব্দুল্লার তনয়
- Sub Title: আগে বোঝো পরে মজা
বড় রসিক বিনে কেবা তারে চিনে
- Sub Title: কেবা তারে চেনে
যে জন গুরুর দ্বারে জাত বিকিয়েছে
- Sub Title: তার কি আর জাতির ভয় আছে
কোন সাধনে শমনজ্বালা যায়
- Sub Title: ধর্মাধর্ম বেদের মর্ম
হাওয়ার ঘরে দম আটকা পড়েছে
- Sub Title: কি অপরূপ কারখানা
আল্লাহ্ কে বোঝে তোমার অপার লীলে
- Sub Title: আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে
বাংলা
English