“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 নবী বাতুনেতে হয় অচিন
নবী বাতুনেতে হয় অচিন
  • Sub Title: নূর তাজেল্লা কাঁদেরে যেদিন

নবী বাতুনেতে হয় অচিন।
নূর তাজেল্লা কাঁদেরে যেদিন৷

যারে বলি এই অটল নবী
দীন দুনিয়ার যোগ মিশাইয়ে
করেছেন খুবি
ভবে মরণ নাই কোন কালে গো।
তারে
চিন অতি মন রুহিন।
মনের উপর নড়েচড়ে
নীরে ক্ষীরে যোগ মিশাইয়ে
ভাসলেন কাদেরে
হল নূর সে অধর রসে পুরা গো
তারে
ডাক দিয়া আলামিন।
সুরা ইয়াসিনের ব্যভার হবে যেদিন
মিন আল্লা বারি তা’লা ঐ চিনাতে চিন
লালন বলে, সে ভেদ খোলা
গো
নবী যেদিন হবে একিন।।

————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১০৮, ৭ম খণ্ড, পৃ. ৩৯৬
লালনের
গানে ‘গো’-র ব্যবহার নেই
বললে চলে; ‘রে’-র ব্যবহার আছে। সুরের খাতিরে গায়ক কর্তৃক তা আরোপিত হয়েছে।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

এসো হে প্রভু নিরঞ্জন
এসো হে প্রভু নিরঞ্জন

এসো হে প্রভু নিরঞ্জন

  • Sub Title: এ ভব তরঙ্গ দেখে আতঙ্কেতে যায় জীবন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন