“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কারে দিব দোষ নাহি পরের দোষ
কারে দিব দোষ নাহি পরের দোষ
  • Sub Title: আপন মনের দোষে আমি পলাম রে ফেরে

কারে দিব দোষ নাহি পরের দোষ।
আপন মনের দোষে আমি পলাম রে ফেরে।
আমার মন যদি বুঝিত, লোভের দেশ ছাড়িত

লয়ে যেত আমায় বিরজা পারে৷৷

মনের গুণে কেউ হলো মহাজন
ব্যাপার করে পেল অমূল্য রতন
আমারে মজালি ওরে অবোধ মন
পারের সম্বল কিছু রাখলাম না রে৷৷

অন্তিম কালের কালে কিনা জানি হয়
একদিন ভাবলি না অবোধ মনরায়
মনে ভেবেছ এ দিন এমনি বুঝি যায়
জানা যাবে যেদিন শমনে ধরে৷৷

কামে চিত্ত হত মন রে আমার
সুধা ত্যেজে গরল খাই বেসুমার
দরবেশ সিরাজ সাঁই কয় লালন তোমার
ভগ্নদশা ঘটল আখেরে৷৷

শিল্পীঃ- সুমন দাশ বাউল

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আলিমুল গাইব খোদা
আলিমুল গাইব খোদা

আলিমুল গাইব খোদা

  • Sub Title: সাফিউল মজনুবী দয়াল নবি
 কি সাধনে আমি পাই গো তারে
কি সাধনে আমি পাই গো তারে

কি সাধনে আমি পাই গো তারে

  • Sub Title: ও সে ব্ৰহ্মা বিষ্ণু ধ্যানে পায় না যারে
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে

খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে

  • Sub Title: একদা কী করিয়া মিলন হল দোঁহে কী ছিল বিধাতার মনে
এস’ এস’ বসন্ত, ধরাতলে
এস’ এস’ বসন্ত, ধরাতলে

এস’ এস’ বসন্ত, ধরাতলে

  • Sub Title: আন’ মুহু মুহু নব তান আন’ নব প্রাণ নব গান
পিরিতে আরিলাম মান কুল-গো
পিরিতে আরিলাম মান কুল-গো

পিরিতে আরিলাম মান কুল-গো

  • Sub Title: সাধ করে কলঙ্কের ডালি হস্তে তুলি মাথে লই
বন্ধু বিনোদ শ্যাম রায়
বন্ধু বিনোদ শ্যাম রায়

বন্ধু বিনোদ শ্যাম রায়

  • Sub Title: তোমার সঙ্গে দেখা হইল প্ৰথম যমুনায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন