“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কতোদিন আর রইবি রঙ্গে
কতোদিন আর রইবি রঙ্গে
  • Sub Title: বাড়িতেছে বেলা ধরো এই বেলা

কতোদিন আর রইবি রঙ্গে।
বাড়িতেছে বেলা ধরো এই বেলা
যদি বাচতে চাও তরঙ্গে।।

নিকটে বিকটে বেশেতে শমন
দাঁড়াইয়া আছে হরিতে জীবন
মানিবে না কারে, কেশে ধরে তোরে
লয়ে যাবে সে জন আপন সঙ্গে।।

দারা সূত আদি যত প্রিয়জনে
বক্ষমাঝে যাদের রাখ সর্বক্ষণে
আমার আমার, বল বারে বার
তখন হেরিবে না কেহ অপাঙ্গে।।

অতএব শোন থাকিতে জীবন
করো অন্বেষণ পতিতপাবন
সিরাজ সাঁই কয় লালন, অধম তারণ
বাচো এখন পাপ আতঙ্কে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তুই মোরে করিলে উদাসী
তুই মোরে করিলে উদাসী

তুই মোরে করিলে উদাসী

  • Sub Title: তোমোয় ভালবাসি সোনা বন্ধুরে- ধুয়া
গগনে গগনে ধায় হাঁকি
গগনে গগনে ধায় হাঁকি

গগনে গগনে ধায় হাঁকি

  • Sub Title: বিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী
ও বলি নিবেদন কৃষ্ণ আনি দেখাব
ও বলি নিবেদন কৃষ্ণ আনি দেখাব

ও বলি নিবেদন কৃষ্ণ আনি দেখাব

  • Sub Title: সদ্ উপায়ে আন ত্বরা কইরো না গো প্ৰবঞ্চন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন