“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 সাঁই দরবেশ যারা, আপনারে ফানা করে
সাঁই দরবেশ যারা, আপনারে ফানা করে
  • Sub Title: আপনারে ফানা করে

সাঁই দরবেশ যারা
আপনারে ফানা করে
অধরে মেশে তারা।।

মন যদি আজ হও রে ফকির
লও জেনে সে ফানার ফিকির
ধরা অধরা।
ফানায় ফিকির না জানিলে
ভস্ম মাখা হয় মসকরা।।

কূপজলে সে গঙ্গার জল
পড়িলে সে হয় রে মিশাল
উভয় এক ধারা।
তেমনি জেনো ফানার করণ
রূপে রূপ মিলন করা।।

মুরশিদ রূপ আর আলেক নূরী
এম মনে কেমনে করি
দুই রূপ নিহারা।
লালন বলে, রূপ সাধনে
হস্ নে যেন ঠিক-হারা।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১২৭
‘বাংলার বাউল ও বাউল গানে’ ভনিতা এভাবে লেখা হয়েছে:
লালন বলে, রূপ সাধিলে
হোসনে যেন রূপহারা।। – ঐ, পৃ. ১০২
কথান্তর:
সাঁই দরবেশ যারা
আপনারে ফানা করে
অধরে মেশে তারা।।

মন যদি হতে চাও ফকির
জানিয়া ফানার ফিকির
ধরা অধরা।
অধরারে না ধরিলে
ধর্ম শেখা মসকরা।।

গঙ্গার জল কূপজল নয়
মিশাইলে একজল হয়
উভয় এক ধারা।
তেমনি জেনে ফানার করণ
রূপে রূপ মিলন করা।।

মুরশিদ রূপ আর আলেক নবী
দুই রূপেতে এক রূপ হেরি
উভয় এক জোড়া।
লালন বলে, রূপ সাধনে
যেন মনে জ্ঞানহারা।।

————
হারামণি, ৭ম খণ্ড, পৃ. ১৫-১৬

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সখী ললিতা বিশাখা শ্ৰীকৃষ্ণ বিহনে
সখী ললিতা বিশাখা শ্ৰীকৃষ্ণ বিহনে

সখী ললিতা বিশাখা শ্ৰীকৃষ্ণ বিহনে

  • Sub Title: সখী গো- এমন শানে বাজায় বাঁশি দায় হয় ঘরে থাকা

যমুনায় জল আনতে যাচ্ছ

  • Sub Title: ওগো যমুনায় জল আনতে যাচ্ছ
মিলিয়া সব সখীগণে
মিলিয়া সব সখীগণে

মিলিয়া সব সখীগণে

  • Sub Title: ভৈনালা করিতে আইলা রূপসীর সনে
হরি সংকীর্তন মাঝে নাচে গৌরাঙ্গ
হরি সংকীর্তন মাঝে নাচে গৌরাঙ্গ

হরি সংকীর্তন মাঝে নাচে গৌরাঙ্গ

  • Sub Title: নাচে নিত্যানন্দ অদ্বৈতাদি সঙ্গে সঙ্গোপাঙ্গ চি
পোষাইল সুখের যামিনী বড় বাকি নাই
পোষাইল সুখের যামিনী বড় বাকি নাই

পোষাইল সুখের যামিনী বড় বাকি নাই

  • Sub Title: বলিয়া দে গো চন্দ্রাবলী রাধার কুঞ্জে যাই
ও বন্ধু কঠিন-হৃদয় কালিয়া
ও বন্ধু কঠিন-হৃদয় কালিয়া

ও বন্ধু কঠিন-হৃদয় কালিয়া

  • Sub Title: প্ৰেম কইলাম তার মর্ম না জানিয়া
শুন মনোচোরের বাঁশি করিরে মানা
শুন মনোচোরের বাঁশি করিরে মানা

শুন মনোচোরের বাঁশি করিরে মানা

  • Sub Title: মোহন মধুর স্বরে রে বাঁশি আর বেইজনা ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন