“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 যে প্রেমে শ্যাম গৌর হয়েছে
যে প্রেমে শ্যাম গৌর হয়েছে
  • Sub Title: সামান্য তার মর্ম জানা কি

যে প্রেমে শ্যাম গৌর হয়েছে
সামান্য তার মর্ম জানা কি
সাধ্য আছে।।

না জেনে সে প্রেমের অর্থ
আন্দাজি প্রেম করছে কত
মরণ-ফাঁসি নিচ্ছে সে তো
পস্তাতে পাছে।।

মারে মৎস্য না ছোঁয় পানি
হাওয়া ধর বয় তরণী
ওমনি জেনে প্রেম করনি
রসিকের কাছে।।

গোসাঁই অনুসন্ধি যারা
এবে সে প্রেম জানতে তারা
লালন ফকির পাগলপারা
সে প্রেম-লালসে।।

——————
লালন গীতিকা, পৃষ্ঠা ১২৯
কথান্তর: আভোগ—
গোসাঁই-এর অনুষঙ্গ যারা
এবে সে প্রেম জেনেছে তারা
লালন পাগলপারা
হচ্ছে লালসে।। —হারামণি, ৭ম খণ্ড, পৃষ্ঠা ৪১৭

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মন বাতাস বুঝে ভাসাওরে তরী
মন বাতাস বুঝে ভাসাওরে তরী

মন বাতাস বুঝে ভাসাওরে তরী

  • Sub Title: তেহাটা ত্রিবেণীর তোড় তুফান ভারী
বসন্ত, তোর শেষ ক’রে দে
বসন্ত, তোর শেষ ক’রে দে

বসন্ত, তোর শেষ ক’রে দে

  • Sub Title: ফুল ফোটাবার খ্যাপামি তার উদ্দামতরঙ্গ
ও ভাই রাখোনি খবর
ও ভাই রাখোনি খবর

ও ভাই রাখোনি খবর

  • Sub Title: কুনো ব্যাঙের পেটের ভিতর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন