“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সদরের সাজ করছ ভাল
সদরের সাজ করছ ভাল
  • Sub Title: মন তুই ভড়ুয়া বাঙ্গাল জ্ঞানছাড়া

মন তুই ভড়ুয়া বাঙ্গাল জ্ঞানছাড়া
সদরের সাজ করছ ভাল
পাছবাড়ীতে নাই বেড়া।।

কোথা বস্তু কোথারে সে ধন
চৌকি পাহারা দাও হামেশক্ষণ
কাজ দেখি পাগলের মতন
কথায় দেখি কাঠফাড়া।।

কোন কোনায় কি হচ্ছে ঘরে
একদিন তা দেখলি নারে
পিতৃধন তোর নিল চোরে
হলি রে তুই ফোকতাড়া।।

পাছবাড়ী আটোড়া কর
মন চোরারে চিনে ধর
লালন বলে নইলে তোর
থাকবে না মূল এককড়া।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সখি হায় গো, এমন দরদি নাই সংসারে
সখি হায় গো, এমন দরদি নাই সংসারে

সখি হায় গো, এমন দরদি নাই সংসারে

  • Sub Title: দুঃখের কথা বলবে যাইয়া প্রাণবন্ধুয়ার ধারে গো
কি হেরিলাম গো রূপে ডুবিল নয়ন
কি হেরিলাম গো রূপে ডুবিল নয়ন

কি হেরিলাম গো রূপে ডুবিল নয়ন

  • Sub Title: কি আচানক রূপমাধুরী এমন দেখি নাই কখন চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন