“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 চিরকাল জল ছেঁচে আমার জল
চিরকাল জল ছেঁচে আমার জল
  • Sub Title: ছাড়ে না এ ভাঙ্গা নায়

চিরকাল জল ছেঁচে আমার জল
ছাড়ে না এ ভাঙ্গা নায়।

এক মালা জল ছেঁচতে গেলে
তিন মালা জোগায় তেতালায়।।

ছুতোর বেটার কারসাজিতে
জনম তরীর সাধ মারা নয়।
তরীর আশেপাশে কাষ্ঠ সরল
মেজেল কাঠ গড়ে চেতলায়।।

আগায় মোর মন সর্বক্ষণ
বসে বসে চোকম খেলায়।
আবার আমার দশা তলা ফাসা
জল সেচি আর গুদড়ি গলায়।।

মহাজনের অমূল্য ধন
মারা গেল ডাকনি দোলায়।
ফকির লালন বলে, মোর কপালে
কি হবে নিকাশের বেলায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 স্বরূপে রূপ আছে গিলটি করা
স্বরূপে রূপ আছে গিলটি করা

স্বরূপে রূপ আছে গিলটি করা

  • Sub Title: রূপসাধন করলো স্বরূপ নিষ্ঠা যারা
 দেখবি যদি সে চাঁদেরে
দেখবি যদি সে চাঁদেরে

দেখবি যদি সে চাঁদেরে

  • Sub Title: যা, যা কারণ-সমুদ্রের পারে
এক ফুলের মর্ম জানতে হয়
এক ফুলের মর্ম জানতে হয়

এক ফুলের মর্ম জানতে হয়

  • Sub Title: যে ফুলে অটল বিহারী বলতে লাগে ভয়
দুঃখ বুকে, কই না মুখে
দুঃখ বুকে, কই না মুখে

দুঃখ বুকে, কই না মুখে

  • Sub Title: করিয়া প্রচার প্রাণসখি গো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন