সে করণ সিদ্ধি করা সামান্যে
কি হয়।গরল হৈতে সুধা নিতে অন্তে সে প্রাণ যায়।
সাপের কাছে নাচায় বেঙ্গা
সে বড় আজব রাঙ্গা
রসিক যদি হয় সে খোঙ্গা
অমনি ধরে খায়৷
ধন্বন্তরির গুণ শিখিলে
তাই কি মানে রূপের কালে
সে গুণ তার উল্টিয়ে ফেলে
মস্তকে
ডংসায়।
একান্ত যে অনুরাগী।
জেন্তে মরা ভয়-ত্যাগী
লালন কয়, সে রসিক যোগী
আমার
কার্য নয়।।————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২১২-১৩
‘লালন-গীতিকা’য় ধুয়াটি
এভাবে সংকলিত হয়েছে:
সে করণ সিদ্ধি করা সামান্য
কাজ নয়।
গরল হইতে
ক্ষুধা নিতে আত্যশে প্রাণ যায়৷–পৃ. ৪৯
‘বাংলার বাউল ও বাউল
গানে’ অন্তরার ২য় চরণে ‘সে’ স্থলে ‘এতো’ এবং ৩য় চরণে ‘খোঙ্গা’ স্থলে ‘ধোঙ্গা’ কথান্তর
আছে। পৃ. ১২১
‘হারামণি’, ৫ম খণ্ডে
ধুয়ার ২য় চরণ ‘সুধা ফেলে গরল মেলে আতশে প্রাণ যায়’–রূপে লেখা হয়েছে। এছাড়াও অন্তরার
৩য় চরণে ‘ধোঙ্গা’ স্থলে ‘সাঙ্গা’, সঞ্চারীর ২য় চরণে ‘তাই কি মানে’ স্থলে ‘সে কি ভোলে’
অভোগের ১ম চরণে ‘একান্ত’ স্থলে ‘নিতান্ত’ এবং ২য় চরণে ‘জেন্তে মরা ভয় ত্যাগী’ স্থলে
‘নিষ্ঠার রতি ভয়ংতেগি’ কথান্তর আছে। পৃ. ৬৯-৭০ ‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে আভোগের
২য় চরণ “শুদ্ধরতি ভয় অহং ত্যাগী’ রূপে লিখিত হয়েছে।-পৃ. ২৮৮
বিভিন্ন গ্রন্থে সংকলিত
হওয়ায় গানটির জনপ্রিয়তা প্রমাণিত হয়। এতে লালনের প্রিয় ছন্দ-রীতি ও সুর-কাঠামো অনুসৃত
হয়েছে। এর ছন্দ-রীতি খখখক।
সে করণ সিদ্ধি করা সামান্যে কি হয়
- Sub Title: কি হয়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 188
লালন গীতি এর নতুন প্রবন্ধ
আজ আমার অন্তরে কী হলো গো সঁই
- Sub Title: আজ আমার অন্তরে কী হলো গো সঁই
না বুঝে মজো না পিরিতে
- Sub Title: বুঝে সুঝে করো পিরিত
কে আজ কোপীন পরালে তোরে
- Sub Title: তার কি দয়ামায়া কিছুই নাই অন্তরে
ভুলো না মন কারো ভোলে
- Sub Title: রাসুলের দিন সত্য মান ডাক সদাই আল্লা বলে
আছে আল্লা আলে রসুলকলে
- Sub Title: তলের উল হল না
আছে দিন দুনিয়ার অচিন মানুষ একজনা
- Sub Title: কাজের বেলায় পরশমনি আর অসময়ে তারে চেনো না
যারে ধ্যানে পায় না মহামুনি
- Sub Title: আছে সেই অচিন মানুষ
মন কি তুই ভোড়ুয়া বাঙ্গাল জ্ঞান ছাড়া
- Sub Title: সদরের কাজ করছো সদায়
কী হবে আমার গতি
- Sub Title: কতোই জেনে কতোই শুনে
যে আমায় পাঠালে এহি ভাব-নগরে
- Sub Title: মনের আঁধার-হরা চাঁদ
মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি
- Sub Title: পরের ভানা ভানতে ভানতে নিজের ঘরে নাই খুরাকি
তা কি পারবি তোরা জ্যান্তে মরা
- Sub Title: সেই প্রেমসাধনে
বাংলা
English