“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

অসার ভেবে সার দিন গেল আমার
অসার ভেবে সার দিন গেল আমার
  • Sub Title: সার বস্তুধন হলাম রে হারা

অসার ভেবে সার দিন গেল আমার
সার বস্তুধন হলাম রে হারা।
হাওয়া বন্ধ হলে সব যাবে বিফলে

দেখে শুনে লালস গেল না মারা।।

গুরু যার সহায় হয় এ সংসারে
লোভে সাঙ্গ দিয়ে সেহি যাবে সেরে
অঘাটায় মরণ হল আমারে
জানলাম না গুরুর করণ কী ধারা।।

মহতে কয় থাকলে পূর্ব সুকৃতি
দেখিতে শুনিতে হয় গুরুপদে মতি
সে সুকৃতি আমার থাকতো যদি
তবে কী আর আমি হতাম পামরা।।

সময় ছাড়িয়া জানিলাম এখন
গুরু কৃপা বিনে বৃথা এ জিবন
বিনয় করে কয় ফকির লালন
আর কি আমি পাব অধরা।।

শিল্পীঃ- শফি মন্ডল

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

রসিক সুজন ভাইরে দুইজন
রসিক সুজন ভাইরে দুইজন

রসিক সুজন

  • Sub Title: রসিক সুজন ভাইরে দুইজন
পাগলিনী, তোর লাগি
পাগলিনী, তোর লাগি

পাগলিনী, তোর লাগি

  • Sub Title: কোথায় রাখিব তোরে খুঁজে না পাই ভূমণ্ডল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন