মানুষ ধর নিহারে রে।
ও তোর মন-নয়নে যোগাযোগ করে ॥নেহারায় চেহারা বন্দী।
কর রে কর একান্তি।
সাড়ে চব্বিশ জেলায় খাটাও পান্তি
পালাবে সে কোন শহরে।
ত্বরায় মন দারোগা হয়ে কর।
বাও বন্দী স্বরূপ-মন্দিরে।
স্বরূপে আসন যাহার
পবন-হিল্লোলে নেহার
পক্ষান্তরে দেখ এবার
দিব্য চক্ষু প্রকাশ করে।
দ্বি-পক্ষেতে খেলছে খেলা।
নরনারী রূপ ধরে।
অমাবস্যা পূণ্যমাসী
তাহে মহাযোগ প্রকাশি
ইন্দ্র চাঁদ বাই বরুণ আদি
সে যোগের বাঞ্ছিত আছে রে।
সিরাজ সাঁই বলে রে, লালন
মানুষ সাধ প্রমাণ রে।।————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৫৯-৬০; লালন-গীতিকা, পৃ. ২১-২২ (ধুয়ার ২য় চরণ “ওরে মন নয়নে নয়ন যোগ করে।” রূপে সংকলিত হয়েছে।)
মানুষ ধর নিহারে রে
- Sub Title: ও তোর মন-নয়নে যোগাযোগ করে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 207
লালন গীতি এর নতুন প্রবন্ধ
আমি মূল হারালাম লাভ করতে এসে
- Sub Title: দিনে ভাঙ্গা নায় বোঝাই ঠেসে
দেখো দেখো নূর পেয়ালা
- Sub Title: আগে থেকে কবুল করো
যে পরশ পরশে, সে পরশ চিনে লে না
- Sub Title: সামান্য পরশের গুণ লোহার কাছে গেল জানা
যারে প্রেমেতে বাধ্য করেছি
- Sub Title: তারে কি আর আগলা রেখেছি
সে যেন কী করলো আমার
- Sub Title: কী যেন দিয়া
খালি ভাঁড় থাকবে রে পড়ে
- Sub Title: দিনে দিন কর্পূর তোর যাবে রে উড়ে
মানুষ লুকালো কোন শহরে
- Sub Title: এবার মানুষ খুইজে পাইনা তারে
নবির নূরে সয়াল সংসার
- Sub Title: আবহায়াতে আহাদ নূরী
আহাদে আহাম্মদ এসে নবি নাম তাই জানালে
- Sub Title: নবি যে তনে করিলেন সৃষ্টি সে তন কোথায় রাখিলে
খোদা রয় আদমে মিশে
- Sub Title: কার জন্য মন হলি হত
মুর্শিদের ঠাঁই নে নারে তার ভেদ বুঝে
- Sub Title: এ দুনিয়ার ছিনায় ছিনায়
বিদায় কর গো উহার নামে মোর কাজ নাই
- Sub Title: কাল গনিশি রাখালরাজ ছিলি কোথায়
বাংলা
English