“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যাও হে শ্যাম রাই কুঞ্জে
যাও হে শ্যাম রাই কুঞ্জে
  • Sub Title: এলে ভাল হবে না ও শ্যাম

এলে ভাল হবে না ও শ্যাম
যাও হে শ্যাম রাই কুঞ্জে
আর এসো না।।

গাছ কেটে জল ঢালো পাতায়
এ চাতুরি শিখলে কোথায়
উচিত শিক্ষা পাবে হেথায়
নইলে যে টের পাবে না।।

করতে চাও শ্যাম নাগরালি
যাও যেথা সেই চন্দ্রাবলী
এ পথে পড়েছে কালি
এ কালি আর যাবে না।।

কেলে সোনা জানা গেল
উপর কালো ভিতর কালো
লালন বলে উভয় ভালো
করি উভয়ের বন্দনা।।

শিল্পীঃ শাহনাজ বেলী (Shahnaz Beli) :

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সাঁই আমার কখন খেলে কোন খেলা
সাঁই আমার কখন খেলে কোন খেলা

সাঁই আমার কখন খেলে কোন খেলা

  • Sub Title: জীবের কি সাধ্য আছে গুণে পড়ে তাই বলা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন