“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রাধার তুলনা পিরিত সামান্যে কেউ যদি করে
রাধার তুলনা পিরিত সামান্যে কেউ যদি করে
  • Sub Title: মরিয়ে না মরে পাপী অবশ্য যায় ছারেখারে

রাধার তুলনা পিরিত সামান্যে কেউ যদি করে।
মরিয়ে না মরে পাপী অবশ্য যায় ছারেখারে।।

দেখ কোন প্রেমে সেই ব্রজহরি
বিভোরা কিশোর-কিশোরী
কে পাইবে গম্ভু তারি
কিঞ্চিৎ ব্যক্ত গোপীর দ্বারে।।

গোপীর অনুগত যারা
ব্রজের সে ভাব জানে তারা
কামের ঘরে সুরকি মারা
মরাই মরে ধরাই ধরে।।

পুরুষ প্রকৃতি স্মরণ
থাকতে কি হয় প্রেমের করণ
সিংহের দায় দিয়ে লালন
শৃগালের কাজ করে ফেরে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

ধর রে অধরচাঁদেরে অধরে অধর দিয়ে
ধর রে অধরচাঁদেরে অধরে অধর দিয়ে

ধর রে অধরচাঁদেরে অধরে অধর দিয়ে

  • Sub Title: ক্ষীরোদ মৈথুনের ধারা, ধর রে রসিক নাগরা
এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন
এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন

এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন

  • Sub Title: কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন