“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 থাক না মন একান্ত হয়ে
থাক না মন একান্ত হয়ে
  • Sub Title: গুরু গোঁসাইর মন লয়ে

থাক না মন একান্ত হয়ে
গুরু গোঁসাইর মন লয়ে।।

চাতকের প্রাণ যদি যায়
তবু কি অন্যজল খায়
উর্দু মুখে থাকে সদায়
নবঘন জল চেয়ে।
তেমনি মতো হলে সাধন সিদ্ধি
হবে এই দেহে।।

এক নিরিখ দেখ ধনি
সূর্যগত কমলিনি
দিনে বিকশিত তেমনি
নিশিতে মুদিতে রহে।
তেমনি যেন ভক্তের লক্ষণ
একরূপে বাঁধে হিয়ে।।

বহু বেদ পড়াশুনা
সম্বিতে পায় রে মনা
সদাশিব যোগী সেনা
কিঞ্চিৎ ধ্যান করিয়ে।
শ্মশানে মশানে ফেরে
কিঞ্চিতের লাগিয়ে।।

গুরু ছেড়ে গৌর ভজে
সে জীব নরকে মজে
দেখ না মন পুঁথি পাথি (খুঁজে)
সত্যি কি মিথ্যা কহে।
মন তোরে বুঝবে কত
লালন কয় দিন যায় বয়ে।।

————
লালন-গীতিকা, পৃ. ৮২
এই গানে ছোট-বড় ছয় চরণে স্তবক বিন্যাস করা হয়েছে। এরূপ আঙ্গিকে আরও কয়েকটি গান আছে।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ও রূপ লাগিল নয়নে বন্ধু
ও রূপ লাগিল নয়নে বন্ধু

ও রূপ লাগিল নয়নে বন্ধু

  • Sub Title: ঘরে আছে কুলবধূ মুখে নাহি সব মধু
মন তোমার হ’ল না দিশে
মন তোমার হ’ল না দিশে

মন তোমার হ’ল না দিশে

  • Sub Title: এবার মানুষের করণ হবে কিসে
 জান গে সেই রাগের করণ
জান গে সেই রাগের করণ

জান গে সেই রাগের করণ

  • Sub Title: যাতে কৃষ্ণবরণ হলো গৌরবরণ
যার নয়নে নয়ন চিনেছে
যার নয়নে নয়ন চিনেছে

যার নয়নে নয়ন চিনেছে

  • Sub Title: ও তার প্রভেদ কিবা রয়েছে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন