“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মনে রে বুঝাবো কত
মনে রে বুঝাবো কত
  • Sub Title: যে পথে মরণ ফাঁসি

মনে রে বুঝাবো কত।

যে পথে মরণ ফাঁসী
সেই পথে মন সদায় রত।।

যে জল লবন জন্মায়
সেই জলে লবন গলে যায়
তেমনি আমার মন মনুরায়
মরণ ফাঁসি নিচ্ছে সে ত।।

চারের লোভে মত্স্য গিয়ে
পড়ে সে চারের উপরে
তেমনি আমার মন ভেড়ে
একা একা হচ্ছে হত।।

সিরাজ সাঁই দরবেশের বাণী
বুঝবি লালন দিনি দিনি
শক্তিহারা ভাবুক যিনি
সেকি পাবে গুরুর পদ।।

শিল্পীঃ- বাউল বাবুল

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 সে ভাব উদয় না হলে
সে ভাব উদয় না হলে

সে ভাব উদয় না হলে

  • Sub Title: কে পাবে সে অধর চাঁদের বারাম
না জানি ভাব কেমন ধারা
না জানি ভাব কেমন ধারা

না জানি ভাব কেমন ধারা

  • Sub Title: না জানিয়ে পাড়ি ধরে মাঝ-দরিয়ায় ডুবল ভারা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন