“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 গুরুপদে মতি আমার হল কই
গুরুপদে মতি আমার হল কই
  • Sub Title: সাধন আজ হবে কাল হবে বলে

গুরুপদে মতি আমার হল কই।
সাধন আজ হবে কাল হবে বলে
কথায় কথায় দিন গেল।।

যেরূপ দেখি তাইতে আঁখি
হয়ে যায় রে বিভোল।
দীপের আলোয় দেখে যেমন
পতঙ্গ পুড়ে ম’ল।।

ইন্দ্রিয়াদি সব বিবাদী
সদায় যে বাধায় গোল।
তারা কারো কথা বলে না
উপায় কি করি বল।।

কি করিতে এলাম ভবে
কি করে জনম গেল
লালন বলে যজ্ঞের ঘৃত
সকলি কুত্তায় খেল।।

————————
হারামণি, ৭ম খণ্ড, পৃ. ৩৯৬

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা
রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা

রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা

  • Sub Title: ত্রিপুরপুরলক্ষ্মী বহে তব বরণডালা
সূর্যের আগম পায় যে-জনা
সূর্যের আগম পায় যে-জনা

সূর্যের আগম পায় যে-জনা

  • Sub Title: নিগুমেতে উঠছে আগম সেই পেয়েছে নবির বেনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন