“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 ও রে আলেকের মানুষ আলেকে রয়
ও রে আলেকের মানুষ আলেকে রয়
  • Sub Title: শুদ্ধ প্রেম-রসিক বিনে কে তারে পায়

ও রে আলেকের মানুষ আলেকে রয়।
শুদ্ধ প্রেম-রসিক বিনে কে তারে পায়৷

রস-রতি অনুসারে
নিগূঢ় ভেদ জানতে পারে
রতিতে মতি ঝরে
মূল খণ্ড হয়।
লীলায়১ নিরঞ্জন আমার
আধ লীলা করলেন প্রচার
জানলে আপনার জন্মের বিচার
সব জানা যায়।
আপনার জন্ম-লতা
জান গে তাহার মূলটি কোথা
লালন কয়, শেষের কথা
সাঁই-পরিচয়।।২
————
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৪৭
কথান্তর : ১. নীরে; ২.লালন কয়, হবে সেথা/সাঁইয়ের পরিচয়।– লালন ও তার গান, পৃ. ৬৭-৬৮

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মোর প্রিয়া হবে এসো রাণী
মোর প্রিয়া হবে এসো রাণী

মোর প্রিয়া হবে এসো রাণী

  • Sub Title: মোর প্রিয়া হবে এসো রাণী দেব
 কার ভাবে শ্যাম নদেয় এলো
কার ভাবে শ্যাম নদেয় এলো

কার ভাবে শ্যাম নদেয় এলো

  • Sub Title: ও তার ব্রজের ভাবে কি অসুসার ছিল
এই দেশেতে এই সুখ হল
এই দেশেতে এই সুখ হল

সুখ

  • Sub Title: এই দেশেতে এই সুখ হল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন