যে করিবে কালার চরণখানি আশা
তুমি জান নারে, তারও কি দুর্দশাও সে ভক্ত বলিরাজা ছিল রাজ্যেশ্বর
বামনরূপে প্রভু করে ছলনা।।কর্ণরাজা ভবে বড় ভক্ত ছিল
অতিথ রূপে তার স্ববংশে নাশিল
কর্ণ অনুরাগী
না হইলে দুখী
অতিথের মন করে সান্ত্বনা।।প্রহ্লাদ চরিত্র দেখ এহি পুথ্বিধামে
কত দুঃখ তার এহি কৃষ্ণনামে
ও তারে জলে ডুবাইল
অগ্নিতে ফেলিল
তবু না ছাড়িল শ্রীনাম সাধনা।।রামের ভক্ত লক্ষণ ছিল চিরকালে
শক্তিশেল হানিল তাহার বক্ষঃস্থলে
তবু রামচন্দ্রের প্রতি
না ভুলিল ভক্তি
ফকির লালন বলে, তাহার কর বিবেচনা।।——————
হারামণি (?)
গানটির উৎস ও ভিত্তি হিন্দু সংস্কৃতি; রামায়ণ-মহাভারত থেকে বলি, কর্ণ, প্রহ্লাদ ও লক্ষণ—এই চারটি চরিত্র নিয়ে রামচন্দ্র ও শ্রীকৃষ্ণের প্রতি তাঁদের ভক্তির মাহাত্ম্য প্রকাশ করা হয়েছে। লালন হিন্দুশাস্ত্র সম্পর্কে ভালভাবে জ্ঞাত ছিলেন। তিনি বাউল সাধনার আঙ্গিকে গানের ভাষায় সেসব উপাদান সার্থকভাবে প্রয়োগ করেছেন।
যে করিবে কালার চরণখানি আশা
- Sub Title: তুমি জান নারে, তারও কি দুর্দশা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 62
বাউল গান এর নতুন প্রবন্ধ
স্বপ্নে আমার মনে হল কখন ঘা দিলে আমার দ্বারে
- Sub Title: আমি জাগি নাই জাগি নাই গো
পানিকাউর দয়াল পাখী
- Sub Title: রাতদিন তারে জলে দেখি
কই গো মাধবীলতা বল গো ললিতে
- Sub Title: বন্ধু কোন বনে চড়াইয়াছে ধেনুগণ গো ললিতে
কোথা গেলি রে কানাই
- Sub Title: সকল বন খুঁজিয়ে তোরে
রাধে গো তোর চরণে বিনয়
- Sub Title: মরণকালে দিও দেখা
ললিতা সখি কই তোমারে
- Sub Title: মন দিয়েছি যারে
কী হেরিলাম প্ৰাণসখী শ্যামরুপে ধিকিধিকি
- Sub Title: রূপের কথা বলব কত বিজুলি চটকের মতো
বড় রসিক বিনে কেবা তারে চিনে
- Sub Title: কেবা তারে চেনে
হম সখি দারিদ নারী
- Sub Title: জনম অবধি হম পীরিতি করনু
অজ্ঞান মন রে তুমি রহিয়াছ ভুলিয়া
- Sub Title: লাভ করিতে আইলায় ভবে মহাজনের ধন লইয়া
ও গুরুর পদে মনপ্ৰাণ দিলাম নারে
- Sub Title: কৰ্ণ দিলাম নাম শ্রবণে চিত্ত দিলাম নারে
বাংলা
English 
Comments