“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

অমাবস্যার দিনে চন্দ্র যেয়ে থাকে কোন শহরে
অমাবস্যার দিনে চন্দ্র যেয়ে থাকে কোন শহরে
  • Sub Title: প্রতিপদে হয় সে উদয় দৃষ্টি হয় না কেন তারে

অমাবস্যার দিনে চন্দ্র যেয়ে থাকে কোন শহরে।
প্রতিপদে হয় সে উদয় দৃষ্টি হয় না কেন তারে।।

মাসে মাসে চাঁদের উদয়
অমাবস্যা মাস অন্তে হয়
সূর্যের অমাবস্যা নির্ণয়
জানতে হবে নিহাজ করে।।

ষোলকলা হইলে শশী
তবে তো হয় পূর্ণমাসী
পনেরই পূর্ণিমা কিসি
পণ্ডিতেরা কয় সংসারে।।

জানতে পারলে দেহচন্দর
স্বর্ণচাদেঁর পায় সে খবর
সিরাজ সাঁই কয় লালনরে তুই
মূল হারালি কলির ঘোরে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

মনের মানুষ চিনলাম না রে
মনের মানুষ চিনলাম না রে

মনের মানুষ চিনলাম না রে

  • Sub Title: পেতাম যদি মনের মানুষ সাধিতাম তার চরণ ধরে
রাসুল রাসুল বলে ডাকি
রাসুল রাসুল বলে ডাকি

রাসুল রাসুল বলে ডাকি

  • Sub Title: রাসুল নাম নিলে বড় সুখে থাকি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন