“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ধন্য রে রূপ সনাতন জগৎমাঝে
ধন্য রে রূপ সনাতন জগৎমাঝে
  • Sub Title: উজিরানা ছাড়িয়ে সে না ডোর-কোপিন সার করেছে

ধন্য রে রূপ সনাতন জগৎমাঝে।
উজিরানা ছাড়িয়ে সে না ডোর-কোপিন সার করেছে।।

শাল দোশালা তেজে সনাতন
কৌপীন ক্যাঁথা করিল ধারণ
অন্ন বিনে শাক ভোজন
জীবন রক্ষা করিয়েছে।।

ছাড়িয়ে লোক আলাপন
একা প্রভুর বনপথে গমন
বনপশুরে শুধায় ডেকে
কোন পথে আজ যায় ব্রজে।।

হা হা প্রভু বলিতে আকুল হয়
অঘাটা অপথে পড়িয়া রয়
লালন বলে এমনি হালে
গুরুর দয়া হয়েছে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এই মানুষে সেই মানুষ আছে
এই মানুষে সেই মানুষ আছে

এই মানুষে সেই মানুষ আছে

  • Sub Title: কত মুনি ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে
আনন্দ মগন গৌরহরি
আনন্দ মগন গৌরহরি

আনন্দ মগন গৌরহরি

  • Sub Title: প্রেমে ভাসাইল নদীয়াপুরী
আব-হায়াতের নদী কোনখানে
আব-হায়াতের নদী কোনখানে

আব-হায়াতের নদী কোনখানে

  • Sub Title: আগে জেন্দা পীরের খান্দানে যাও দেখিয়ে দিবে সন্ধানে
নমো নম রাম-খুঁটি
নমো নম রাম-খুঁটি

নমো নম রাম-খুঁটি

  • Sub Title: তুমি গাদিয়া বসেছ আমাদের বুকে সাধ্য নাই যে উঠি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন