ও মন, যে যা ভাবে সেই রূপ
সে হয়।রাম রহিম করিম কালা এক আল্লা
জগৎময়।
কুল্লে সাইন মোহিত খোদা আপনা
জবানে কয়।
একতা যার নাইরে বিচার পড়িয়ে সে
গোল বাধায়৷
আকার সাকার নয় নিরাকার
একে অনন্ত উদয়।
নির্জন ঘরে রূপ নেহারে এক বিনে কি
দেখা যায়।
একে নেহার দেয় মন আমার ছাড়িয়ে রে
দো-খোদায়।
লালন বলে, একরূপ দেখলে ঘটে-পটে
সব জাগায়।।————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৭১; লালন-গীতিকা, পৃ. ১৮৭
কথান্তর : ১. ও মন যে যা বোঝে সেইরূপ সে হয়।
সে যে রাম রহিম কালা করিম এক আল্লা জগৎময়।
কুল্লে সাইন সহিত খোদা
আপন জবানে কয় সে কথা
যার নাইরে আচার-বিচার
বেদ পড়িয়ে গোল বাধায়।
আকার সাকার নিরাকার হয়
একেতে অনন্ত উদয়
নির্জন ঘরে রূপ নেহারে
এক বিনে কি দেখা যায়৷
এক নেহারে দেও মন আমার
ভজ না রে দেখ তায়।
লালন বলে, এক রূপ খেলে
ঘটে পটে সব জাগায়।।– লালন গীতিকা, পৃ. ১৮৭
২. অন্তরা– কুল্লে সাইন মোহিত খোদা
আপনা জবানে কয়ে এ কথা
যার নাইরে বিচার, বুদ্ধি নাচার
পড়িয়ে সে গোল বাধায়।।সঞ্চারী– আকার সাকার নয়
নরেকার এক জনা উদয়
নির্জন ঘরে রূপ নেহারে
এক বিনে কি দেখা যায়।।– বাংলার বাউল ও বাউল গান, পৃ. ২৯
ও মন, যে যা ভাবে সেই রূপ সে হয়
- Sub Title: সে হয়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 77
বাউল গান এর নতুন প্রবন্ধ
চিঁড়েতন হর্তন ইস্কাবন
- Sub Title: অতি সনাতন ছন্দে কর্তেছে নর্তন
হতে চাও হুজরের দাসী
- Sub Title: মনে গিল্লাত পোরা রাশি রাশি
আইও পরানের ধন
- Sub Title: আইও নিরলে জলের ঘাটে
মুরশিদ মণি গভীরে চার রসের মূল
- Sub Title: সেহি রস রসিকে জানতে পারে
আছে আদি মক্কা এই মানব দেহে
- Sub Title: দেখ না রে মন ভেয়ে
আর আমি যাব না সইগো কালিন্দীর জলে
- Sub Title: নন্দের সুন্দর মদনমোহন বাঁশি বাজায় কদমতলে
প্রেমের গাছে ফুল ধরেছে
- Sub Title: দেখিতে সুন্দর
প্রেমের প্রতিমা, অপার যার সীমা
- Sub Title: কে পারে মহিমা বুঝিবারে
প্রেমের ছায়ায় ঘর বাঁধিয়া থাকবে কতদিন
- Sub Title: দিনে দিনে সোনার অঙ্গ হইয়াছে মলিন
চন্দ্র সূর্য মলিন হলো
- Sub Title: সারেজাহান কেঁদে উঠল
আবু আর হাবু দুই ভায়ে ভায়ে সদাই ভীষণ দ্বন্দ্ব
- Sub Title: বোঝালে বোঝে না এক ভাই কানা আর এক ভাই অন্ধ
মন, মানুষ সত্য জান বল যাও কোথায়
- Sub Title: বল যাও কোথায়
বাংলা
English 
Comments