“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 সদা মন থেকো রে হুঁস
সদা মন থেকো রে হুঁস
  • Sub Title: ধর মানুষ রূপ-নিহারে

সদা মন থেকো রে হুঁস
ধর মানুষ রূপ-নিহারে।

আয়না আঁটা রূপের ছটা
চিলেকোঠায় ঝলক মারে।।

স্বরূপ রূপে রূপকে জানা
তারই নাম উপাসনা
গাঁজার দাম চড়িয়ে মনা
বমকালী আর বলো না রে।।

বর্তমানে দেখো ধরি
নরদেহ অটল বিহারী
মরো কেন হরি বড়ি
কাঠের মালা টিপে-হারে।।

দেল ঢুঁড়ে দরবেশ যারা
রূপ নেহারী সিদ্ধ তারা
লালন কয়, আমার খেলা
‘ডাণ্ডাগুলি’ সার হলো রে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

এই সুখে কি দিন যাবে
এই সুখে কি দিন যাবে

এই সুখে কি দিন যাবে

  • Sub Title: একদিন হুজুরে হিসাব দিতে যে হবে
 রাত পোহালে পাখটে বলে দেরে তাই
রাত পোহালে পাখটে বলে দেরে তাই

রাত পোহালে পাখটে বলে দেরে তাই

  • Sub Title: তখন গুরু কার্য মাথায় থুয়ে কি করি রে কেমনে যাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন