“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 প্রেমের ভাব জেনেছে যারা গুরু রূপে নয়ন দিয়া
প্রেমের ভাব জেনেছে যারা গুরু রূপে নয়ন দিয়া
  • Sub Title: গুরু রূপে নয়ন দিয়া

প্রেমের ভাব জেনেছে যারা
গুরু রূপে নয়ন দিয়া
হয়েছে আত্মহারা।।

সখ্য শান্ত দাস্য প্রেমে
বাৎসল্য আর মধুর প্রেমে
পঞ্চতত্ত্ব পঞ্চ প্রেমে
বচ্ছে শত ধারা।।

পঞ্চানন খায় ধুতরা
ঘটা হয়ে মাতোয়ারা।।

তারা মুখে বলে রাম, হরি-রাম
ঐ প্রেমের পথিক যারা।।

খেয়ে তার নামের সুধা
খেলে যায় ভব ক্ষুধা
কখনও গরল-সুধা
পান করে না তারা।।

সদায় থাকে নিষ্ঠা রতি
হয়ে মরার মরা।
কত মণি-মুক্তা রত্ন-হীরা
অর্থলোভী লায়েক যারা।।

প্রেম-শক্তি চতুর্দলে
কুম্ভকে উঠায় ঠেলে
প্রেম-শক্তির বাহুবলে
উজান ধরায় তারা।।

শতদল লঙ্ঘন করে
সহস্তে কায় যারা।
লালনের এই ফলাফল
আসা-যাওয়ার কর্মসার।।

——
হারামণি, ৫ম খণ্ড, পৃষ্ঠা ৬২-৬৩; ৭ম খণ্ড, পৃষ্ঠা ৩৬৫-৬৬
গানটির স্তবক-বিন্যাস সম্পূর্ণ অভিনব। লালনের গানে সচরাচর তা দেখা যায় না।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়
মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়

মুরশিদ রং মহলে সদায় ঝলক দেয়

  • Sub Title: যার খুলেছে মনের কপাট সেই দেখিতে পায়
বন্ধু বাঁকা শ্যাম রায়
বন্ধু বাঁকা শ্যাম রায়

বন্ধু বাঁকা শ্যাম রায়

  • Sub Title: অভাগীর অন্তরে প্রাণনাথে কি জ্বালা দিলায়
শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি
শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি

শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি

  • Sub Title: কাঁচাসোনা গোরাচনা রে আরো অ গৌর
আমরা মিলেছি আজ মায়ের ডাকে
আমরা মিলেছি আজ মায়ের ডাকে

আমরা মিলেছি আজ মায়ের ডাকে

  • Sub Title: ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই ক’দিন থাকে?

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন