“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মনের মানুষ অতি ধারে
মনের মানুষ অতি ধারে
  • Sub Title: মক্কা কাশী বৃন্দাবন নাই তার প্রয়োজন

মনের মানুষ অতি ধারে
মক্কা কাশী বৃন্দাবন নাই তার প্রয়োজন
ভক্ত যে-জন হইতে পারে।।

হিন্দু কি মুসলমান শাক্ত বৌদ্ধ খ্রিস্টান
সকলই সমান প্রেমের বাজারে
তত্ত্বজ্ঞান জাগে যার ঘুচে যায় আঁধার
কেহ ঘোরে ভব অন্ধকারে।।

কেহ বলে সাকার কেহ বলে নিরাকার
মীমাংসা নাই তার ভবপুরে
তত্ত্বজ্ঞানী যতজন সাধু ফকির মহাজন
সকলেই বলে সে মানুষের ঘরে।।

মানুষের মাঝে মানুষের কাজে
মানুষের সাজে বিরাজ করে
আপনি হাসিয়া উঠে যে ভাসিয়া
ভক্তজনের হৃদয়পুরে।।

আবদুল করিম বলে মোহমায়াজালে
পড়ে আছি অন্ধকারে
ঘুচিত আঁধার দেখিতাম দিদার
আমি আমার হইলে পরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমরা নূতন প্রাণের চর হা হা
আমরা নূতন প্রাণের চর হা হা

আমরা নূতন প্রাণের চর হা হা

  • Sub Title: আমরা থাকি পথে ঘাটে নাই আমাদের ঘর হা হা
ও কথা বলো না তারে
ও কথা বলো না তারে

ও কথা বলো না তারে

  • Sub Title: আমার কপাল-দোষে চপল সেজন
নতুন নেশার আমার এ মদ
নতুন নেশার আমার এ মদ

নতুন নেশার আমার এ মদ

  • Sub Title: বল কি নাম দেবো এরে বঁধুয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন