মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান।
মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ।।
এক সে আকাশ মায়ের কোলেযেন রবি শশী দোলে,
এক রক্ত বুকের তলে, এক সে নাড়ির টান।।এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল,
এক সে মায়ের বক্ষে ফলাই একই ফুল ও ফল।
এক সে দেশের মাটিতে পাই
কেউ গোরে কেউ শ্মাশানে ঠাঁই
এক ভাষাতে মা’কে ডাকি, এক সুরে গাই গান।।চিনতে নেরে আঁধার রাতে করি মোরা হানাহানি,
সকাল হলে হবে রে ভাই ভায়ে ভায়ে জানাজানি।
কাঁদব তখন গলা ধরে,
চাইব ক্ষমা পরষ্পরে,
হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্থান।।
মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান
- Sub Title: মুসলিম তার নয়ন-মণি হিন্দু তাহার প্রাণ
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 94
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
হায় আঙিনায় সখি আজো সেই চাঁপা ফোটে
- Sub Title: হায় আকাশে সখি আজো কি সেই চাঁদ ওঠে॥
তুমি সুন্দর কপট হে নাথ
- Sub Title: তোমার ছলনা যে বোঝে না নাথ সেই সে দুঃখী ঘোর
দুরন্ত বায়ু পুরবইয়াঁ
- Sub Title: বহে অধীর আনন্দে
পথের দেখা এ নহে গো বন্ধু
- Sub Title: এ নহে সহসা পথ-চলা শেষে শুধু হাতে হাতে পরশন
জাতের বজ্জাতি
- Sub Title: ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয়তো মোয়া॥
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
- Sub Title: প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
বন-কুন্তল এলায়ে বন শবরী ঝুরে
- Sub Title: বন শবরী ঝুরে
অম্বরে মেঘে মৃদঙ বাজে
- Sub Title: লাগল মাতন ঝড়ের নাচন ডালে ডালে॥
সন্ধ্যা হলো ওগো রাখাল এবার ডাক মোরে
- Sub Title: বেণুর রবে ধেনুগণে ডাক যেমন করে
কে নিবি ফুল কে নিবি ফুল
- Sub Title: টগর যূথী বেলা মালতী
কার নিকুঞ্জে রাত কাটায়ে আস্লে প্রাতে পুষ্প-চোর
- Sub Title: আস্লে প্রাতে পুষ্পচোর
চম্পা পারুল যূথী টগর চামেলা
- Sub Title: আর সই সইতে নারি ফুল-ঝামেলা
বাংলা
English