"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

জাতের বজ্জাতি
জাতের বজ্জাতি
  • Sub Title: ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয়তো মোয়া॥

জাতের নামে বজ্জাতি সব, জাত-জালিয়াৎ খেলছ জুয়া!
ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয়তো মোয়া॥
হুঁকোর জল আর ভাতের হাঁড়ি— ভাবলি এতেই জাতির জান,

তাইত বেকুব, করলি তোরা এক জাতিকে একশ-খান।
এখন দেখিস ভারত জোড়া প’চে আছিস বাসি মড়া
মানুষ নাই আজ, আছে শুধু জাত-শেয়ালের হুক্কাহুয়া॥

জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহন-শীল
তাকে কি ভাই ভাঙ্তে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল।
যে জাত-ধর্ম ঠুন্কো এত, আজ নয় কা’ল ভাঙবে সে তো
যাক্ না সে জাত জাহান্নামে, রইবে মানুষ, নাই পরোয়া॥

বলতে পারিস, বিশ্বপিতা ভগবানের কোন সে জাত?
কোন্ ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ?
ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই?
ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

গগনে খেলায় সাপ বরষা-বেদিনী
গগনে খেলায় সাপ বরষা-বেদিনী

গগনে খেলায় সাপ বরষা-বেদিনী

  • Sub Title: দূরে দাঁড়ায়ে দেখে ভয়-ভীতা মেদিনী॥
ফিরি পথে পথে মজনু দিওয়ানা
ফিরি পথে পথে মজনু দিওয়ানা

ফিরি পথে পথে মজনু দিওয়ানা

  • Sub Title: বুকে মোর এয়্ খোদা তোমারি এশ্ক্ লয়ে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated