পথের দেখা এ নহে গো বন্ধু এ নহে পথের আলাপন।
এ নহে সহসা পথ-চলা শেষে শুধু হাতে হাতে পরশন।।
নিমেষে নিমেষে নব পরিচয়েহলে পরিচিত মোদের হৃদয়ে,
আসনি বিজয়ী- এলে সখা হয়ে,
হেসে হরে নিলে প্রাণ-মন।।রাজাসনে বসি হওনি কো রাজা, রাজা হলে বসি হৃদয়ে,
তাই আমাদের চেয়ে তুমি বেশী ব্যথা পেলে তব বিদায়ে।
আমাদের শত ব্যথিত হৃদয়ে
জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে,
হলে পরিজন চির-পরিচয়ে-
পুনঃ পাব তার দরশন,
এ নহে পথের আলাপন।।
পথের দেখা এ নহে গো বন্ধু
- Sub Title: এ নহে সহসা পথ-চলা শেষে শুধু হাতে হাতে পরশন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 123
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এবার নবীন-মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন
- Sub Title: নিত্যা হয়ে রইবি ঘরে হবে না তোর বিসর্জন॥
কত নিদ্রা যাও রে কন্যা
- Sub Title: যাবার বেলায় শুনিয়া যাই তোমার মুখের বাণী॥
থির হয়ে তুই বোস দেখি মা
- Sub Title: দেখব নিত্য লীলাময়ী থির হলে তুই কেমন লাগে
স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা
- Sub Title: অর্জুন-মঞ্জরী-কর্ণে গলে নীপ-মালিকা-
মনে পড়ে আজ সে কোন্ জনমে
- Sub Title: বিদায় সন্ধ্যাবেলা—
আজি মনে মনে লাগে হোরী
- Sub Title: আজি বনে বনে জাগে হোরী
হে প্রিয় আমারে দিব না ভুলিতে
- Sub Title: মোর স্মৃতি তাই রেখে’ যাই শত গীতে॥
হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল
- Sub Title: এনে দে এনে দে নইলে রাঁধব না বাঁধব না চুল
(ওরে) ও চাঁদ! উদ্য হলি কোন জোছনা দিতে
- Sub Title: (দেয়) অনেক বেশি আলো আমার নবির পেশানীতে
সাগর আমায় ডাক দিয়েছে
- Sub Title: মন-নদী তাই ছুটছে ঐ
জননী মোর জন্মভূমি, তোমার পায়ে নোয়াই মাথা
- Sub Title: স্বর্গাদপি গরীয়সী স্বদেশ আমার ভারত-মাতা
কত ফুল তুমি পথে ফেলে দাও
- Sub Title: আমি চেয়েছিনু একটি কুসুম সেই কথা পড়ে মনে
বাংলা
English