বন-কুন্তল এলায়ে
বন শবরী ঝুরে
সকরুণ সুরে।বিষাদিত ছায়া তার
চৈতালী সন্ধ্যার চাঁদের মুকুরে॥চপলতা বিসরি যেন বন-যৌবন
বিরহ-ক্ষীণ আজি উদাস উন্মন,
তোলে না ঝঙ্কার আর—
ঝরা পাতার—
মর্মর নূপুরে॥যে কুহু কুহরিত মধুর পঞ্চমে—
বিভোর ভাবে—
ভগ্ন কণ্ঠে তার থেমে যায় সুর
করুণ রেখাবে।কোন বন-শিকারীর অকরুণ তীর
আলো হ’রে নিল ওই উজল আঁখির,
ফেলে যাওয়া বাঁশী তা’র অঞ্চলে লুকায়ে—
গিরি–দরি–প্রান্তরে খোঁজে সে নিঠুরে॥
বন-কুন্তল এলায়ে বন শবরী ঝুরে
- Sub Title: বন শবরী ঝুরে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 76
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এ কি অপরূপ রূপে মা তোমায়
- Sub Title: ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল্ করে লাবণী॥
শ্যামা তন্বী আমি মেঘ-বরণা
- Sub Title: মোর দৃষ্টিতে বৃষ্টির ঝরে ঝরনা
বন্ধু পথ চেয়ে চেয়ে
- Sub Title: আকাশের তারা পৃথিবীর ফুল গণি
আজি মনে মনে লাগে হোরী
- Sub Title: আজি বনে বনে জাগে হোরী
তুই জগত-জননী শ্যামা
- Sub Title: আমি কি মা জগত ছাড়া
ওগো ও আমার কালো
- Sub Title: গহন বনে বুকের মাঝে জ্বালো তুমি জ্বালো
(ওরে) ও চাঁদ! উদ্য হলি কোন জোছনা দিতে
- Sub Title: (দেয়) অনেক বেশি আলো আমার নবির পেশানীতে
বন-হরিণীরে তব বাঁকা আঁখির
- Sub Title: ওগো শিকারী মেরো না তীর
দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে
- Sub Title: দীন-ই-ইসলামি লাল মশাল
নাম মোহাম্মদ বোল রে মন
- Sub Title: যে নাম নিয়ে চাঁদ-সেতারা আস্মানে খায় দোল
মেঘের হিন্দোলা দেয় পূব-হাওয়াতে দোলা
- Sub Title: কে দুলিবি এ-দোলায় আয় আয় ওরে কাজ-ভোলা
সন্ধ্যা নেমেছে আমার বিজন ঘরে
- Sub Title: শালুক পদ্ম তোলে
বাংলা
English