গগনে কৃষ্ণ মেঘ দোলে
কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে,
থির সৌদামিনী রাধিকাদোলে নবীন ঘনশ্যাম সনে;
দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়
দোলে আজি শাওনে॥পরি’ ধানি রঙ ঘাঘরি,
মেঘ রঙ ওড়না
গাহে গান, দেয় দোল
গোপীকা চল-চরণা,
ময়ূর নাচে পেখম খুলি’
বন-ভবনে॥গুরু গম্ভীর মেঘ-মৃদঙ্গ বাজে
আঁধার অশ্রুর তলে
হেরিছে ব্রজের রসলীলা
অরুন লুকায়ে মেঘ-কোলে
মুঠি মুঠি বৃষ্টির ফুল ছুঁড়ে হাসে
দেব-কুমারীরা হেরে অদূর আকাশে
জড়াজড়ি করি’ নাচে,
তরুলতা উতলা পবনে॥
গগনে কৃষ্ণ মেঘ দোলে
- Sub Title: কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 90
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
পথিক বন্ধু, এসো এসো পাপড়ি ছাওয়া পথ বেয়ে
- Sub Title: মন হয়েছে উতলা গো তোমার আসার পথ চেয়ে
এল শোকের সেই মোহররম
- Sub Title: আজি বে-তাব বিশ্ব-মুসলিম সেই শোকে রোয়ে রোয়ে
বল সখী বল ওরে সরে যেতে বল
- Sub Title: মোর মুখে কেন চায় আঁখি-ছলছল
মহাকালের কোলে এসে গৌরী আমার হল কালী
- Sub Title: মুখে তাহার পড়ুক কালি
ধীরে যায় ফিরে ফিরে চায়
- Sub Title: চলে নব অভিসারে ভীরু কিশোরী
তোমাদের দান তোমাদের বাণী
- Sub Title: পূর্ণ করিল অন্তর
কুঙ্কুম আবির ফাগের লয়ে থালিকা
- Sub Title: লয়ে থালিকা
পরদেশি বঁধুয়া এলে কি এতদিনে
- Sub Title: এলে কি এতদিনে
আজি ঘুম নহে নিশি জাগরণ
- Sub Title: চাঁদেরে ঘিরি নাচে ধীরি ধীরি
চুড়ির তালে নুড়ির মালা
- Sub Title: রিনিঝিনি বাজে লো—
ঘেরিয়া গগন মেঘ আসে
- Sub Title: বিহ্বল ধরণি
দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে
- Sub Title: মসজিদেরই মিনারে
বাংলা
English