"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

চৈতালি চাঁদিনী রাতে
চৈতালি চাঁদিনী রাতে
  • Sub Title: নব মালতীর কলি মুকুল-নয়ন তুলি’

চৈতালি চাঁদিনী রাতে—
নব মালতীর কলি মুকুল-নয়ন তুলি’
নিশি জাগে আমারি সাথে॥

পিয়াসি চকোরীর দিন-গোনা ফুরালো
শূন্য-গগনের বক্ষ জুড়ালো
দক্ষিণ-সমীরণ মাধবী-কঙ্কণ
পরায়ে দিল বনভূমির হাতে॥

চাঁদিনী তিথি এলো,
আমারি চাঁদ কেন এলো না;
বনের বুকের আঁধার গেল গো—
মনের আঁধার গেল না।

এ মধু-নিশি মিলন-মালায়
কাঁটার মত আমি বিঁধিয়া আছি, হায়!
সবারই আঁখিতে আলোর দেয়ালী
অশ্রু আমারি নয়ন-পাতে॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

চাঁদের মতো নীরবে এসো প্রিয়
চাঁদের মতো নীরবে এসো প্রিয়

চাঁদের মতো নীরবে এসো প্রিয়

  • Sub Title: ঘুম হয়ে পরশ দিও হে প্রিয় নয়ন-পাতে॥
স্মরণ-পারের ওগো প্রিয়
স্মরণ-পারের ওগো প্রিয়

স্মরণ-পারের ওগো প্রিয়

  • Sub Title: তোমায় চাঁদে চিনি আমি তুমি আমায় তারায় চেন
ইন্দ্রজিৎ মোর নাম
ইন্দ্রজিৎ মোর নাম

ইন্দ্রজিৎ মোর নাম

  • Sub Title: নর ও বানর আজ করিব নিরমূল ॥

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated