বল সখি বল ওরে সরে যেতে বল।
মোর মুখে কেন চায় আঁখি-ছলছল
ওরে সরে যেতে বল।।পথে যেতে কাঁপে গা
শরমে জড়ায় পা,
মনে হয় সারা পথ হয়েছে পিছল।
ওরে সরে যেতে বল।।জল নিতে গিয়ে সই
ওর চোখে চেয়ে রই,
সান-বাঁধা ঘাট যেন কাঁপে টলমল।
ওরে সরে যেতে বল।।প্রথম বিরহ মোর
চায় কি ও চিত-চোর?
চাঁদিনী চৈতী রাতে আনে সে বাদল।
ওরে সরে যেতে বল।।
বল সখী বল ওরে সরে যেতে বল
- Sub Title: মোর মুখে কেন চায় আঁখি-ছলছল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 102
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
লায়লী তোমার এসেছে ফিরিয়া
- Sub Title: মজনুঁ গো আঁখি খোলো
গভীর রাতে জাগি’ খুঁজি তোমারে
- Sub Title: দূর গগনে প্রিয় তিমির-পারে
টারালা টারালা টারালা টা টারালা
- Sub Title: নাচে শুটকী শুকনো সাহেবকে ধ’রে মুটকি মিস আরসোল্লা
আকুল হলি কেন বকুল বনের পাখি
- Sub Title: দেখেছিস তুইও নাকি প্রিয়ার ডাগর আঁখি
কেঁদো না কেঁদো না, মাগো কে বলেছে কালো
- Sub Title: কে বলেছে কালো?
আই লো আই সতীন-রা
- Sub Title: এ আম খেলে হবে ছেলে ঘুচবে সকল দায়॥
নবীন আশা জাগ্ল যে রে আজ
- Sub Title: নূতন রঙে রাঙা তোদের সাজ॥
আমি মুসলিম যুবা মোর হাতে বাঁধা
- Sub Title: আলির জুলফিকার
মমতাজ মমতাজ তোমার তাজমহল
- Sub Title: (যেন) বৃন্দাবনের একমুঠো প্রেম ফিরদৌসের একমুঠো প্রেম
তুমি আর একটি দিন থাকো
- Sub Title: হে চঞ্চল যাবার আগে
আমি ময়নামতীর শাড়ি দেব
- Sub Title: চলো আমার বাড়ি
শুকনো পাতার নূপুর পায়ে
- Sub Title: নাচিছে ঘুর্ণিবায়
বাংলা
English