পরদেশি বঁধুয়া,
এলে কি এতদিনে।
আসিলে এতদিনেকেমনে পথ চিনে।।
তোমারে খুঁজিয়া
কত রবি-শশী
অন্ধ হইল প্রিয়,
নিভিল তিমিরে
তব আশে আকাশ
তারা-দ্বীপ জ্বালি
জাগিয়াছে নিশি
ঝুরিয়া শিশিরে!
শুকায়েছে স্বরগ,
দেবতা, তোমা বিনে।।কত জনম ধরি
ছিলে বল পাশরি,
এতদিনে বাঁশরি
বাজিল কি বিপিনে।।নিতি ফুল-সনে
ফুটিয়া কাননে
ঝরিয়াছি সাঁঝে
নিরাশ হুতাশে,
নব নব গানে
বেদনা নিবেদন
করিয়াছে কবি,
প্রিয়, তব পাশে!
এলে আজি উদাসী
নিখিল-মন জিনে।।
পরদেশি বঁধুয়া এলে কি এতদিনে
- Sub Title: এলে কি এতদিনে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 98
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
হে মাধব, হে মাধব, হে মাধব
- Sub Title: তোমারেই প্রাণের বেদনা কব—
মাধবী-লতার আজি মিলন সখি
- Sub Title: শ্যাম-সহকার তরুর সাথে
ছাড়ো ছাড়ো আঁচল বঁধু
- Sub Title: যেতে দাও
নব কিশলয় -রাঙা শয্যা পাতিয়া
- Sub Title: বালিকা-কুঁড়ির মালিকা গাঁথিয়া
তোমায় আমায় ও প্রেয়সী
- Sub Title: মিল খেয়েছে রাজ-যোটক
দিতে এলে ফুল হে প্রিয়
- Sub Title: কে আজি সমাধিতে মোর
রুমঝুম ঝুমঝুম নূপুর বোলে
- Sub Title: বন-পথে যায় কে বালিকা
নতুন পাতার নূপুর বাজে দখিনা বায়ে
- Sub Title: কে এলে গো কে এলে গো চপল পায়ে॥
হৃদয়-সরসী দুলালে পরশি গত নিশি
- Sub Title: নিশিশেষে চাঁদ- পূর্ণিমা চাঁদ-
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
- Sub Title: চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ
ওরে ও নতুন ঈদের চাঁদ
- Sub Title: তোমার হেরে হৃদয় সাগর আনন্দে উন্মাদ
আমার প্রাণের দ্বারে ডাক দিয়ে
- Sub Title: বারেবারে
বাংলা
English