এল ঐ বনান্তে পাগল বসন্ত।
বনে বনে মনে মনে রঙ সে ছড়ায় রে,
চঞ্চল তরুণ দুরন্ত।।বাঁশিতে বাজায় সে বিধুর
পরজ-বসন্তের সুর,
পাণ্ডু-কপোলে জাগে রঙ নব অনুরাগে
রাঙা হল ধূসর দিগন্ত।।কিশলয়-পর্ণে অশান্ত
ওড়ে তার অঞ্চল-প্রান্ত,
পলাশ-কলিতে তার ফুল-ধনু লঘু-ভার
ফুলে ফুলে হাসি অফুরন্ত।।এলোমেলো দখিনা মলয় রে
প্রলাপ বকিছে বনময় রে
অকারণ মনোমাঝে বিরহের বেণু বাজে
জেগে ওঠে বেদনা ঘুমন্ত।।
এল ঐ বনান্তে পাগল বসন্ত
- Sub Title: বনে বনে মনে মনে রঙ সে ছড়ায় রে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 97
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আরো কতদিন বাকি
- Sub Title: তোমারে পাওয়ার আগে বুঝি হায়!
ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল
- Sub Title: দুলায়ে মেঘলা চাঁচর চুল
জয় বাণী বিদ্যাদায়িনী
- Sub Title: জয় বিশ্বলোক-বিহারিণী
চাঁদের কন্যা, চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি
- Sub Title: তুমি দেখাইলে মহিমান্বিতা নারী কী শক্তিমতি
আনো সাকি শিরাজি আনো আঁখি-পিয়ালায়
- Sub Title: অধীর করো মোরে নয়ন-মদিরায়
নব কিশলয় -রাঙা শয্যা পাতিয়া
- Sub Title: বালিকা-কুঁড়ির মালিকা গাঁথিয়া
গোলাব ফুলের কাঁটা আছে সে গোলাব শাখায়
- Sub Title: এনেছি তুলে রাঙা গুল পরাতে তোমার খোঁপায়
গিন্নির চেয়ে শালী ভালো
- Sub Title: আর ডাইনের চেয়ে ডুগি ভালো অর্থাৎ কিনা বামা॥
তিলক দিলে কি শ্যাম
- Sub Title: কে দিল বনমালী বনমালা গলাতে?
ও কালো ডাগর চোখে
- Sub Title: কে গো সেই নিঠুর হিয়া না জানি কিসের ঝোঁকে॥
সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে
- Sub Title: কে আসি’ বাজালে বাঁশী ভৈরবী সুরে॥
ওগো দেবতা তোমার পায়ে গিয়াছিনু ফুল দিতে
- Sub Title: মোর মন চুরি ক’রে নিলে কেন তুমি অলখিতে॥
বাংলা
English