"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

চাঁদের কন্যা, চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি
চাঁদের কন্যা, চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি
  • Sub Title: তুমি দেখাইলে মহিমান্বিতা নারী কী শক্তিমতি

চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি
তুমি দেখাইলে, মহিমান্বিতা, নারী কী শক্তিমতি।।
শিখালে কাঁকন চুড়ি পরিয়াও নারী

ধরিতে পারে যে উদ্ধত তরবারি-
যদি না রহিতে অবরোধের দুর্গে হতো না এ- দুর্গতি।।
তুমি দেখালে নারীর শক্তি-স্বরূপ চিন্ময়ী কল্যাণী
ভারত-জয়ীর দর্প নাশিয়া, মুছালে নারীর গ্লানি।

তাই গোলকুণ্ডার কোহিনুর হীরা-সম
আজো ইতিহাসে জ্বলিতেছে নিরুপম।
রণরঙ্গিণী ফিরে এসো-
তুমি ফিরিয়া আসিলে, ফিরিয়া আসিবে লক্ষ্মী ও সরস্বতী।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আনমনে জল নিতে ভাসিল গাগরী
আনমনে জল নিতে ভাসিল গাগরী

আনমনে জল নিতে ভাসিল গাগরী

  • Sub Title: সাঁতার জানি না আনি কলস কেমন করি

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated