নব কিশলয় -রাঙা শয্যা পাতিয়া
বালিকা-কুঁড়ির মালিকা গাঁথিয়া
আমি একেলা জাগি রজনীবঁধু, এলো না তো কই সৃজনী,
বিজনে বসিয়া রচিলাম বৃথা
বনফুল দিয়া ব্যজনী।কৃষ্ণচূড়ার কলিকা অফুট
আমি তুলি, আনি’ বৃথা রচিনু মুকুট,
মোর হৃদয়ের রাজা এল না,
আমার হৃদি-সিংহাসন শূন্য রহিল
আমি যাহার লাগিয়া বাসর সাজাই
সে ভাবে, মিছে এ খেলনা (সখি)।সে- যে জীবন লইয়া খেলা করে সখী,
আমি মরণের তীরে ব’সে তা’রে ডাকি
হেসে যায় বঁধু আন ঘরে
সে-যে জীবন লইয়া খেলা করে (সখী)।সে-যে পাষাণের মুরতি
বৃথা পূজা-আরতি
নিবেদন করি তার পায়:
সাধে কি গো বলে সবে
পাষাণ গলেছে কবে?
তবু মন পাষাণেই ধায়
তবু মন পাষাণেই ধায় (সখি রে)।আমি এবার মরিয়া পুরুষ হইব,
বঁধু হবে কুলবালা
দিয়ে তারে ব্যথা যাব যথা-তথা
বুঝিবে সেদিন কালা,
বিরহিণীর কি-যে জ্বালা
তখনি বুঝিবে কালা॥
নব কিশলয় -রাঙা শয্যা পাতিয়া
- Sub Title: বালিকা-কুঁড়ির মালিকা গাঁথিয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 122
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
চলো সখী জল নিতে
- Sub Title: চলো ত্বরিতে
যাবার বেলায় ফেলে যেয়ো একটি খোঁপার ফুল
- Sub Title: আমার চোখের চেয়ে যেয়ো একটু চোখের ভুল
ধুলি-পিঙ্গল জটাজুট মেলে
- Sub Title: আমার প্রলয় সুন্দর এলে॥
সতী-হারা উদাসী ভৈরব কাঁদে
- Sub Title: বিষাণ ত্রিশূল ফেলি’
তোমার বুকের ফুলদানিতে ফুল হব বঁধু আমি
- Sub Title: ফুল হব বঁধু আমি
বাজায়ে জল-চুড়ি কিঙ্কিণী
- Sub Title: কে চলো জল-পথে উদাসিনী
তুমি কেন এলে পথে
- Sub Title: ঝরা মল্লিকা ভাসাইতেছিনু
মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন
- Sub Title: কে বিরহী রহি রহি দ্বারে আঘাত হানো
আর কত দুখ দেবে, বলো মাধব বলো
- Sub Title: দুখ্ দিয়ে যদি সুখ পাও তুমি কেন আঁখি ছলছল॥
ফুলের মতন ফুল্ল মুখে দেখছি একি ভুল
- Sub Title: দেখছি এ কী ভুল
করুণ কেন অরুণ আঁখি
- Sub Title: দাও গো সাকি দাও শারাব
চিরদিন কাহারো সমান নাহি যায়
- Sub Title: আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়
বাংলা
English