কলঙ্ক আর জ্যোৎস্নায়-মেশা
তুমি সুন্দর চাঁদ।
জাগালে জোয়ার ভাঙিলে আমারসাগর-কূলের বাঁধ।।
তিথিতে তিথিতে সুদূর অতিথি
ভোলাও জাগাও ভুলে-যাওয়া স্মৃতি,
এড়াইতে গিয়ে পরানে জড়াই
তোমার রূপের ফাঁদ।।চাহি না তোমায়, তবু তোমারেই
ভাবি বাতায়নে বসি,
আমার নিশীথে তুমিই এনেছ
শুল্কা চতুর্দশী।সুন্দর তুমি, তবু ভয় মনে
আছে কলঙ্ক জ্যোৎস্নার সনে,
মুখোমুখি বসি কাঁদে তাই বুকে
সাধ আর অবসাদ।।
কলঙ্ক আর জ্যোৎস্নায়-মেশা তুমি সুন্দর চাঁদ
- Sub Title: তুমি সুন্দর চাঁদ
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 99
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ঢলঢল তব নয়ন-কমল
- Sub Title: কাজল তোমারেই সাজে
হে বিধাতা! দুঃখ শোক মাঝে তোমারই পরশ রাজে
- Sub Title: দুঃখ-শোক মাঝে তোমারই পরশ রাজে
কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে
- Sub Title: যদি গো কুসুম দিলে
নিশীথ-স্বপন তোর
- Sub Title: ভুলে যা এ নিশি-শেষে
প্রথম প্রদীপ জ্বালো মম ভবনে হে আয়ুষ্মতী
- Sub Title: মম ভবনে হে আয়ুষ্মতী
নিশীথ হয়ে আসে ভোর
- Sub Title: বিদায় দেহ প্রিয় মোর
মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়
- Sub Title: নেচে যায়
চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা
- Sub Title: রঙ-পরীদের সঙ্গিনী তুই
ওগো অন্তর্যামী, ভক্তের তব শোন শোন নিবেদন
- Sub Title: যেন থাকে নিশিদিন তোমারি সেবায় মোর তনু-প্রাণ-মন
বাদল-মেঘের মাদল-তালে
- Sub Title: ময়ূর নাচে দুলে দুলে
আমি দেখন-হাসি আমায় দেখলে পরে হাসতে হাসতে
- Sub Title: আমায় দেখলে পরে হাসতে হাসতে
বাংলা
English