মোমের পুতুল মমীর দেশের মেয়ে
নেচে যায়।
বিহবল চঞ্চল পায়।।সাহারা মরুর পারে
খর্জুর-বীথির ধারে
বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে।
উড়িয়ে ওড়না ‘লু’ হাওয়ায়
পরী-নটিনী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর।।সুর্মা-পরা আঁখি হানে আসমানে,
জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে।
ঢেউ তুলে নীল দরিয়ায়
দিল-দরদি নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর।।দোলে রে গলে দোলে তার
খেজুর-মেতীর সোনার হার
ছন্দ-দোদুল্।।মিসরের আনন্দ সে
চপল ‘রমল্’ ছন্দ সে,
জিয়ানো মিছরি-রসে তার হাসি অতুল।।
নারঙ্গি-আঙ্গুর-বাগে তার
গান গাহে বুলবুল।।মরীচিকা-মায়া সে
দেয় না ধরা, ছায়া সে,
পালিয়ে সে যায় সুদূর।
যায় নেচে সে নটিনী
নীল দরিয়ার সতিনী
দুলে দুলে দূরে সুদূর।।
মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়
- Sub Title: নেচে যায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 116
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মনে পড়ে আজ সে কোন্ জনমে
- Sub Title: বিদায় সন্ধ্যাবেলা—
চুড়ি কিঙ্কিনী রিনি রিন ঝিনি বীণ বাজায়ে চলে
- Sub Title: শুনি নদীর নীল জলে জোয়ার উথলে
একা ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে
- Sub Title: ভ্রমর-কুন্তলা কিশোরী?
তব চঞ্চল আঁখি কেন ছলছল হে
- Sub Title: হেরি মোরা অবিরল
হে অশান্তি মোর এস এস
- Sub Title: (তব) প্রবল প্রেমের লাগি ভবন হতে
তোমাদের দান তোমাদের বাণী
- Sub Title: পূর্ণ করিল অন্তর
টলমল্ টলমল্ টলে সরসী
- Sub Title: জল নিতে এলে কি গো ষোড়শী॥
ওগো সুন্দর আমার
- Sub Title: সুন্দর আমার এ কী দিলে উপহার
বনে যায় যায় আনন্দ-দুলাল
- Sub Title: বাজে চরণে নূপুরের রুনুঝুনু তাল॥
ও কে সোনার চাঁদ কাঁদে রে
- Sub Title: হেরা গিরির ‘পরে!
পায়ে বিঁধেছে কাঁটা সজনী ধীরে চল
- Sub Title: ধীরে ধীরে ধীরে চল
মোর ধেয়ানে মোর স্বপনে
- Sub Title: পরান- প্রিয় দিয়ো হে দেখা!
বাংলা
English