"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

উৎসর্গ
উৎসর্গ
  • Sub Title: পরম স্নেহভাজন

উৎসর্গ
পরম স্নেহভাজন
শ্ৰীমান অনিলকুমার দাস

কল্যানীয়েষু-

শীত-জর্জর মনে এলে তুমি
নব ফাগুনের পাগল হাওয়া,
পাতা ঝরা বন হল উন্মন
পেল যেন বহু দিনের চাওয়া।
ঘুমাত শুষ্ক শাখে শঙ্কিত
নীরব ভিরু যে গানের পাখি
তোমারে হেরিয়া পাখা ঝাপটিয়া
চমকি জাগিয়া উঠিল ডাকি।
ঝরে ঝর্কর মর্মর-বাণী
মুক্ত-বন্ধ ঝর্না-তীরে,
তুমি ফিরাইতে এলে সুর-পুরে
শাপ-ভ্ৰষ্টা ঊর্বশীরে।
অজ্ঞাবাসে ছিল ফাগুনী,
তুমি সহদেব অনুজ সম
হাতে দিলে পুন গাণ্ডীব-ধনু
স্মরণ করালে অতীত মম!
তোমার আদরে যে ফুলগুলিরে
ফুটাইয়া তুলেছিনু নিরালা,
তাই দিয়া গাঁথি দিলাম তোমারে
আশিস আমার ‘গানের মালা’।

[শুভার্থী
নজরুল ইসলাম]

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আকাশে ভোরের তারা মুখ পানে
আকাশে ভোরের তারা মুখ পানে

আকাশে ভোরের তারা মুখ পানে

  • Sub Title: ঝরা-ফুল অঞ্জলি পড়ে আছে পা’র কাছে
স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা
স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা

স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা

  • Sub Title: অর্জুন-মঞ্জরী-কর্ণে গলে নীপ-মালিকা-
অমর-কানন
অমর-কানন

অমর-কানন

  • Sub Title: বন কে বলে রে ভাই আমাদের তপোবন
কেন আসিলে যদি যাবে চলি
কেন আসিলে যদি যাবে চলি

কেন আসিলে যদি যাবে চলি

  • Sub Title: গাঁথিলে না মালা ছিঁড়ে ফুল-কলি
কও কথা কও কথা, কথা কও
কও কথা কও কথা, কথা কও

কও কথা কও কথা, কথা কও

  • Sub Title: তুমি তো জানো স্বামী আমার প্রাণে কত ব্যথা॥
পলাশ ফুলের গেলাস ভরি
পলাশ ফুলের গেলাস ভরি

পলাশ ফুলের গেলাস ভরি

  • Sub Title: পিয়াব অমিয়া তোমারে প্রিয়া
কে এল ডাকে চোখ গেল
কে এল ডাকে চোখ গেল

কে এল ডাকে চোখ গেল

  • Sub Title: ডাকে চোখ গেল ডাকে চোখ গেল

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated